সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

সাড়ে ৩ কেজির ইলিশ নিলামে ১০ হাজার টাকায় বিক্রি

বঙ্গোপোসাগরে এক জেলের জালে প্রায় সাড়ে তিন কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে মাছটি লক্ষ্মীপুরের রামগতি মাছঘাটে নিলামে ১০ হাজার টাকায় বিক্রি করা হয়।

বঙ্গোপোসাগরে এক জেলের জালে প্রায় সাড়ে তিন কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে মাছটি লক্ষ্মীপুরের রামগতি মাছঘাটে নিলামে ১০ হাজার টাকায় বিক্রি করা হয়।

ইলিশটি ধরেছেন রামগতির চরগাজী ইউনিয়নের বাসিন্দা মফিজ মাঝি। তিনি বলেন, ১০ জেলেকে নিয়ে তিনদিন আগে সাগরে মাছ শিকারে যাই। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে জাল ফেললে বড় ইলিশটি ধরা পড়ে। পরে ঘাটে হেলাল বেপারীর আড়ত থেকে এটি কিনে নেন ব্যবসায়ী অজি উল্যাহ।

আড়তদার হেলাল বলেন, মফিজ মাঝি অনেকগুলো ইলিশ নিয়ে আড়তে আসেন। এর মধ্যে বড় ইলিশটি ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। আমার আড়তে এই প্রথম একটি ইলিশ মাছ এতো দামে বিক্রি হলো।

মাছটির ক্রেতা অজি উল্যাহ বলেন, ইলিশটির ওজন প্রায় সাড়ে তিন কেজি। এটি ১০ হাজার টাকায় কিনে ঢাকায় মোকামে পাঠিয়েছি। আশা করছি ভালো দামে বিক্রি করতে পারবো। এতো বড় ইলিশ মাঝেমধ্যে ধরা পড়ে। মোকামে বড় ইলিশের দাম বেশি, চাহিদাও বেশি।

আরও পড়ুন২২ দিনের নিষেধাজ্ঞা: মা ইলিশ রক্ষায় এবার মেঘনায় ড্রোন বসিয়ে পাহারামধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় জেলেরাইলিশ রক্ষায় ড্রোন দিয়ে কাজ করবে বিমান বাহিনী: মৎস্য উপদেষ্টা

এদিকে মা ইলিশ সংরক্ষণে নদ-নদীতে ইলিশসহ সব প্রজাতি মাছ শিকারে শুক্রবার মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। টানা ২২ দিনের নিষেধাজ্ঞা সামনে রেখে লক্ষ্মীপুরের মাছঘাটগুলোতে দিনব্যাপী ইলিশ ক্রেতাদের ভিড় ছিল।

ব্যবসায়ী মুসা আহম্মেদ হিমু বলেন, মধ্যরাত থেকে নদীতে ইলিশ ধরা বন্ধ। এতে টানা ২২ দিন লক্ষ্মীপুরের মাছঘাটগুলো বন্ধ থাকবে। অভিযানের আগে ঘাটে এতো বড় একটি ইলিশ দেখে সত্যিই ভালো লেগেছে। মফিজ মাঝি এ ইলিশটিসহ প্রায় আড়াই লাখ টাকার মাছ বিক্রি করেছেন।

নিষেধাজ্ঞার বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, মা ইলিশ সংরক্ষণে মধ্যরাত থেকে নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত এ নিষেধাজ্ঞা ২৫ অক্টোবর রাত পর্যন্ত জারি থাকবে। এ সময় নদীতে মাছ শিকার, বিক্রি, ক্রয় ও পরিবহন করলে জেল-জরিমানা বা উভয়দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কম্বোডিয়ার টনলে সাপে মাছের অভয়াশ্রম রক্ষায় স্থানীয় নেতৃত্বের প্রশিক্ষণ

কম্পং থম প্রদেশের বোয়েং রিম কমিউনিটি মাছের অভয়াশ্রমের ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে জেলা ও কমিউন কর্মকর্তা, গ্রামপ্রধান ও কমিউনিটি সংগঠনের ২৩ জনকে প্রশিক্ষণ দিয়েছে ওয়ার্ল্ডফিশ ও আইডব্লিউএমআই।

WorldFish১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

ভিয়েতনামের পাঙাশ খামারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ নিয়ে যুক্তরাজ্যের অর্থায়নে গবেষণা

স্টার্লিং বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ২৪ লাখ পাউন্ডের একটি প্রকল্প খতিয়ে দেখবে ভিয়েতনামের পাঙাশ চাষে কীভাবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ গড়ে ওঠে, আর ওষুধ কাজ না করলে চাষিরা কী বিকল্প নিতে পারেন।

AgNavigator১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)