সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

নিজের দোকানে সাপের কামড়ে প্রাণ গেলো ব্যবসায়ীর

নিজের দোকানে বসে ব্যবসা করছিলেন যুবক। হঠাৎ ভেতরে প্রবেশ করে একটি বিষধর গোখরা সাপ। ডোরা পাকিয়ে বসে থাকে ক্যাশবাক্সের নিচে। একপর্যায়ে যুবকটির ডান পায়ে কামড় দেয়। এতেই মৃত্যু হয় ওই ব্যবসায়ীর।

নিজের দোকানে বসে ব্যবসা করছিলেন যুবক। হঠাৎ ভেতরে প্রবেশ করে একটি বিষধর গোখরা সাপ। ডোরা পাকিয়ে বসে থাকে ক্যাশবাক্সের নিচে। একপর্যায়ে যুবকটির ডান পায়ে কামড় দেয়। এতেই মৃত্যু হয় ওই ব্যবসায়ীর।

শনিবার (১২ জুলাই) রাত আটটার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম জাহাঙ্গীর আলম তুষার (২৫)। তিনি একই গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় জাহাঙ্গীর আলম তুষার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এসময় দোকানের ক্যাশবাক্সের নিচ থেকে একটি বিষধর সাপ বেরিয়ে তার ডান পায়ে কামড় দেয়। জাহাঙ্গীর সাপ দেখতে পেয়ে জোরে পা ঝাড়া দিলে সাপটি ছিটকে পড়ে যায়। এরপর ডোর বেঁধে প্রাইভেটকারযোগে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই আওলাদ রুবেল বলেন, রোববার (১৩ জুলাই) সকাল ১০টায় জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিকেলে স্থানীয় এক ওঝা এসে দোকানঘর তল্লাশি করে বিষধর গোখরা সাপটিকে ঘরের ভেতরেই দেখতে পায়। পরে ওঝা সাপটিকে ধরে প্লাস্টিকের পাত্রে ভরে রাখে।

তিনি বলেন, জাহাঙ্গীর ৮ মাস আগে বিয়ে করেছিলেন। এ ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির।

কামরুজ্জামান মিন্টু/এফএ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)