সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৪০%বাতাস ৭ কিমি/ঘ

ভাইরাসজনিত রোগে আক্রান্ত খিরার ক্ষেত, দিশেহারা কৃষক

চট্টগ্রামের মিরসরাইয়ে ভাইরাসজনিত রোগে আক্রান্ত খিরার ক্ষেত। উপজেলা কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী ক্ষেতে ওষুধ প্রয়োগ করার পরও প্রতিকার মিলছে না। এতে দিশেহারা হয়ে পড়েছেন এখানকার খিরা চাষিরা। অন্তত পুঁজিটা হলেও তুলতে পারবেন এমন আশায় বুক বেঁধেছেন তারা।

চট্টগ্রামের মিরসরাইয়ে ভাইরাসজনিত রোগে আক্রান্ত খিরার ক্ষেত। উপজেলা কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী ক্ষেতে ওষুধ প্রয়োগ করার পরও প্রতিকার মিলছে না। এতে দিশেহারা হয়ে পড়েছেন এখানকার খিরা চাষিরা। অন্তত পুঁজিটা হলেও তুলতে পারবেন এমন আশায় বুক বেঁধেছেন তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মিরসরাই উপজেলায় ১০০ একর জমিতে খিরা আবাদ করা হয়েছে। সবচেয়ে বেশি আবাদ হয়েছে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে। এর চেয়ে কিছু কম আবাদ হয়েছে হিঙ্গুলী ইউনিয়নে।

চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, লাভজনক হওয়ায় এখানকার প্রায় অর্ধশত কৃষক বিগত ১৫ বছর ধরে খিরা আবাদ করে আসছে। লাভজনক হওয়ায় দিন দিন আবাদের পরিধি বাড়ছে। কিন্তু এ বছর চাষিদের আশায় গুড়েবালি। অধিকাংশ খিরা গাছ ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়েছে। বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

মো. জয়নাল আবেদীন বলেন, 'আমি ১২ বছর ধরে খিরা আবাদ করে আসছি। প্রতিবছর ভালো লাভবান হয়েছি। এ বছর ফলন আসার আগে গাছগুলো হলুদ হয়ে মরে যাচ্ছে। মেডিসিন ও স্প্রে দিয়েছি, কোনো লাভ হয়নি। ৩০ শতক জমিতে খিরা আবাদ করতে এ পর্যন্ত আমার প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। এখন জমিতে সারাদিন পরিশ্রম করে যাচ্ছি, অন্তত পুঁজিটা যদি তুলতে পারি।'

আলা উদ্দিন বলেন, '২৫ শতক জমিতে খিরা চাষ করেছি। প্রথমে গাছগুলো ভালো ছিল। গত কয়েকদিন আগে দেখছি গাছের গোড়ায় পছন ধরেছে। মেডিসিন প্রয়োগ করার পর দেখছি পুরো গাছ ঝিমিয়ে পড়েছে। গাছে এখনো ফুল আসেনি। অথচ প্রতিবছর এ সময় খিরা বাজারে বিক্রি করে থাকি। মনে হচ্ছে, এবার লোকসানে পড়তে হবে।'

শুধু কৃষক জয়নাল, আলা উদ্দিন নন, এভাবে অনেক কৃষকের জমিতে আবাদ করা খিরা ক্ষেত ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহজাহান বলেন, 'এ ইউনিয়নে প্রায় ৫০ একর জমিতে খিরা আবাদ হয়েছে। তবে সময়মতো বৃষ্টি না হওয়ার কারণে কৃষকরা দেরিতে খিরা আবাদ করেছে। খিরা গাছ প্রতিবছরই হলুদ হয়ে থাকে। তবে মেডিসিন প্রয়োগ করলে ঠিক হয়ে যায়। এবার ভাইরাসজনিত রোগে আক্রান্ত হওয়ায় ওষুধ প্রয়োগ করেও লাভ হচ্ছে না। আমি কৃষকদের পরামর্শ দিয়েছি, জমির যে অংশের গাছগুলো হলুদ হয়ে ঝিমিয়ে পড়েছে; সেগুলো চিহ্নিত করে তুলে ফেলে দিতে হবে। কিন্তু তারা গাছগুলো তুলে ফেলে না দেওয়ায় পুরো জমির গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।'

উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা বলেন, 'কৃষকদের আমরা বার বার বলে থাকি, এ রোগ দেখার সাথে সাথে গাছগুলো চিহ্নিত করে উপড়ে ফেলতে। কিন্তু চাষিরা তা করেন না। এতে পুরো জমিতে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তারপরও সুস্থ থাকা গাছের ফলন বিক্রি করে কৃষকরা লাভবান হয়ে থাকেন।'

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

ঝিনাইদহে আগাম শীতের সবজিতে ভালো ফলন, উপকরণের দামে চিন্তা

ঝিনাইদহে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ৬ হাজার ৫০ হেক্টরে আগাম শীতের সবজি আবাদ হয়েছে; ফলন ও দাম ভালো, তবে সার, কীটনাশক আর জ্বালানির দামে খরচ বেড়েছে।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

ঝিনুক মাশরুমে ব্যবসা, পুষ্টি আর সাহস: ঘানার বার্নিস আগবোয়াদার গল্প

অ্যালবিনিজম নিয়ে বেড়ে ওঠা ঘানার বার্নিস ইয়াও আগবোয়াদা মাশরুম জেনারেল প্রতিষ্ঠা করে ঝিনুক মাশরুম চাষ ও প্রক্রিয়াজাত করছেন, এর পুষ্টিগুণ নিয়ে সচেতনতা বাড়াচ্ছেন এবং নারী ও প্রতিবন্ধী মানুষের জন্য কৃষির দরজা খুলছেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

দুই সেট ক্রোমোজোমের আলুতে প্রচলিত জাতের সমান ফলন, কানাডার গবেষণা

কানাডার কৃষি বিভাগের বিজ্ঞানীরা ৭২১টি ডিপ্লয়েড আলুর ক্লোন পরীক্ষা করে দেখেছেন, টেবিল ও চিপসের জাতের ২৯ শতাংশ পর্যন্ত প্রচলিত চার সেট ক্রোমোজোমের আলুর সমান বা বেশি ফলন দিয়েছে, সংরক্ষণেও ভালো।

Farms.com১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)