সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

২৫ কোটি বৃক্ষরোপণে ১৪ সদস্যের পরামর্শক পুল গঠন

'৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ১৪ সদস্যের পরামর্শক পুল গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বিশেষায়িত জ্ঞান, অভিজ্ঞতা ও পরামর্শের মাধ্যমে বৃক্ষরোপণ সেল ও এর সহায়ক টাস্কফোর্সকে সহায়তা করবে এই পুল। গত ২০ আগস্ট এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

'৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ১৪ সদস্যের পরামর্শক পুল গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বিশেষায়িত জ্ঞান, অভিজ্ঞতা ও পরামর্শের মাধ্যমে বৃক্ষরোপণ সেল ও এর সহায়ক টাস্কফোর্সকে সহায়তা করবে এই পুল। গত ২০ আগস্ট এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

পরামর্শক পুলের সভাপতি করা হয়েছে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজকে। সদস্য হিসেবে রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানউল্লাহ, ঢাকা স্ট্রিমের সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ, কানাডার ইউনিভার্সিটি অব সাসকাচুয়ানের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ, অস্ট্রেলিয়ার সিডনি ওয়াটারের গবেষক ও স্পেশাল ডেটা সায়েন্টিস্ট ড. ফয়সাল কবির শুভ, কৌশলগত যোগাযোগ বিশেষজ্ঞ সাদিকুর রহমান, টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কারিগরি বিশেষজ্ঞ মোহাম্মদ সুবাইল বিন আলম এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সহকারী পরিচালক নাহিদ জামান সোমা।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন এএসএম ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসালট্যান্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী সালাহউদ্দিন আহমেদ রায়হান, 'চেঞ্জ ইনিশিয়েটিভ'-এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী/ ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হাসান সিদ্দিকী, আইডব্লিউএমের জিআইএস ও রিমোট সেন্সিং বিশেষজ্ঞ প্রকৌশলী শাহ আদনান মাহমুদ, জলবায়ু ও নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন বিষয়ক কারিগরি বিশেষজ্ঞ এম. জাকির হোসেন খান এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের পরামর্শক মো. আলী ইমাম। সদস্য সচিব করা হয়েছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. মেহেদী হাসান খানকে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৃক্ষরোপণ সেলের চাহিদা অনুযায়ী পরামর্শক পুল পর্যায়ক্রমে কারিগরি ও পেশাগত সহায়তা দেবে। টাস্কফোর্সের মাধ্যমে বৃক্ষরোপণ সেলের কাছে প্রতিবেদনও উপস্থাপন করবেন তারা।

পুলের অন্যতম দায়িত্ব হবে কর্মসূচি সংশ্লিষ্ট নীতি, কৌশল ও নির্দেশিকা প্রণয়নে মতামত দেওয়া এবং বিদ্যমান নীতি কাঠামো সংশোধন, পরিমার্জন ও সংস্কারের বিষয়ে সুপারিশ করা। পাশাপাশি বৃক্ষরোপণের স্থান নির্বাচন, ম্যাপিং, অগ্রগতি পরিবীক্ষণ ও ডেটাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে জিআইএস, রিমোট সেন্সিং ও স্পেশাল ডেটা সায়েন্সসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে কারিগরি পরামর্শ দেওয়া হবে।

এছাড়া, কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট কার্বন ক্রেডিট ও জলবায়ু অর্থায়নের সুযোগ চিহ্নিত করা, প্যারিস চুক্তির আর্টিকেল-৬ সহ আন্তর্জাতিক অঙ্গীকারের আলোকে কারিগরি পরামর্শ দেওয়া এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক জলবায়ু তহবিল ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থায়ন সংগ্রহের কৌশল নির্ধারণে সহায়তা করবে পুল।

কর্মসূচির আওতায় নেওয়া কার্যক্রম, প্রকল্প ও উদ্যোগের নিরপেক্ষ পরিবীক্ষণ ও মূল্যায়ন এবং অগ্রগতি পর্যালোচনা করে সুপারিশও দেবে পরামর্শক পুল। একই সঙ্গে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি, গণমাধ্যমে প্রচার এবং কৌশলগত যোগাযোগ পরিকল্পনা প্রণয়নেও সহায়তা করবে।

পরামর্শক পুলের সভা বছরে অন্তত দুইবার অনুষ্ঠিত হবে। তবে প্রয়োজনে যে কোনো সময় সভা আহ্বান করা যাবে। পুলের সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনের জন্য তাদের কোনো আর্থিক বা যাতায়াত সুবিধা দেওয়া হবে না।

পরামর্শক পুলকে সব ধরনের সাচিবিক সহায়তা দেবে বন অধিদপ্তর। পাশাপাশি পুলের পরামর্শে বৃক্ষরোপণ সেল প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে।

আরএমএম/কেএসআর

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)