সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

পিছিয়ে পড়া শিশুদের নিয়ে পরিবেশ অলিম্পিয়াড

পিছিয়ে পড়া শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে 'পরিবেশ অলিম্পিয়াড'। ২৭ জুন রাজধানীর মানিকনগরের মজার ইশকুল ক্যাম্পাসে এ আয়োজন করে ব্রেথ অব ন্যাচার (বন) ফাউন্ডেশন। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল 'গ্রিন মাইন্ডস, ব্রাইট ফিউচার'।

পিছিয়ে পড়া শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে 'পরিবেশ অলিম্পিয়াড'। ২৭ জুন রাজধানীর মানিকনগরের মজার ইশকুল ক্যাম্পাসে এ আয়োজন করে ব্রেথ অব ন্যাচার (বন) ফাউন্ডেশন। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল 'গ্রিন মাইন্ডস, ব্রাইট ফিউচার'।

অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর সঙ্গে পরিবেশ, প্রকৃতি ও স্বপ্ন নিয়ে প্রাণবন্ত আড্ডায় অংশ নেন পর্বতারোহী ও লেখক ইকরামুল হাসান শাকিল। এ সময় তিনি নিজের মাউন্ট এভারেস্ট জয়ের অভিজ্ঞতা তুলে ধরেন।

পাশাপাশি শিক্ষার্থীদের জন্য প্রদর্শন করা হয় এভারেস্ট অভিযানের ডকুফিল্ম। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ও প্রকৃতি রক্ষায় শিশুদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি।

বক্তারা বলেন, 'পরিবেশ রক্ষার লড়াইয়ে আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মধ্যে প্রকৃতিপ্রেম, দায়িত্ববোধ ও পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।'

আয়োজকরা জানান, শিশুদের ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তুলতে এমন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সহ-আয়োজক হিসেবে ছিল মজার ইশকুল এবং নলেজ পার্টনার হিসেবে যুক্ত ছিল কিশোর আলো।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)