সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

আবারো কুয়াকাটা সৈকতে মৃত কচ্ছপ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের দেখা মিললো মৃত কচ্ছপের। যার ওজন আনুমানিক ২০-২৫ কেজি।

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের দেখা মিললো মৃত কচ্ছপের। যার ওজন আনুমানিক ২০-২৫ কেজি।

রোববার (০৩ এপ্রিল) দুপুর ১২টায় কুয়াকাটা সৈকতের ঝাউবন পয়েন্ট এলাকায় কচ্ছপটি দেখতে পান পরিবেশে কর্মী জুয়েল রানা। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা উপস্থিত হয়ে কচ্ছপটি উদ্ধার করে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেন।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য ও পরিবেশ কর্মী জুয়েল রানা জাগো নিউজকে জানান, দুপুর ১২টার দিকে ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে সৈকতে গেলে দেখি একটি মৃত কচ্ছপ জোয়ারের তোপে ভাসছে, পরে সেটাকে উপরে তুলে এনে নিরাপদ স্থানে মাটি দিই।

পটুয়াখালী জেলা ইউএস-এইড/ ইকো-ফিস ২, ওয়ার্ল্ড ফিস বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জাগো নিউজকে জানান, বর্তমানে কচ্ছপের প্রজননের সময়। তাই এরা উপকূলে চলে আসে। আজকে যে কচ্ছপটি এসেছে তার বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া (Lepidochelys olivacea) এরা সাধারণত ৫০ বছরের অধিক সময় বেঁচে থাকে। তবে আজকের এটির বয়স ১৫-২০ বছর হতে পারে। আমাদের লোক রয়েছে, আমরা কিছু স্যাম্পল সংগ্রহ করে রাখছি।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জাগো নিউজকে জানান, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগ মুহূর্তেই সমুদ্রে প্রাণীগুলোর মৃত্যু হচ্ছে, তবে আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বেশ কয়েকবার আলোচনা করেছি। তারা বিষয়টি খতিয়ে দেখবে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জাগো নিউজকে জানান, কচ্ছপের ফরেনসিক বিভাগ ও সার্বক্ষণিক দায়িত্ব বনবিভাগের। তারপরও আমরা এটা নিয়ে কাজ করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে, আসা করছি আমরা মৃত্যুর কারণ জানতে পারবো।

গত দুই মাসে কুয়াকাটা সৈকতে প্রায় ১০টির বেশি মৃত ডলফিন, কচ্ছপসহ সামুদ্রিক প্রাণির দেখা মিললো।

আসাদুজ্জামান মিরাজ/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)