সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

তেঁতুলিয়ার ইকোপার্কে আরও এক হরিণের মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ইকোপার্কের একটি হরিণ মারা গেছে। কিছুদিন আগে আরও দুটি হরিণ মারা যায় সেখানে। ভারসাম্যহীন পরিবেশ, শীতের তীব্রতা, নিরাপত্তা সংকট এবং অবহেলার কারণে হরিণ মারা যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ইকোপার্কের একটি হরিণ মারা গেছে। কিছুদিন আগে আরও দুটি হরিণ মারা যায় সেখানে। ভারসাম্যহীন পরিবেশ, শীতের তীব্রতা, নিরাপত্তা সংকট এবং অবহেলার কারণে হরিণ মারা যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।

শনিবার (১২ নভেম্বর) সকালে পার্কের মধ্যে হরিণটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। বন বিভাগ পরিচালিত ইকোপার্কে এখন মাত্র দুইটি হরিণ থাকলো।

বন বিভাগ সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদীর পাড়ে বন বিভাগের প্রায় দশ একর জমির উপর একটি আম বাগানে গড়ে উঠে তেঁতুলিয়া ইকোপার্ক। ২০২১ সাল থেকে ইকোপার্কে বন্য প্রাণী সংরক্ষণ ও প্রদর্শনী শুরু হয়। এ সময় দিনাজপুর বন বিভাগ থেকে এক জোড়া হরিণ নিয়ে আসা হয় তেঁতুলিয়া ইকোপার্কে। এদের মধ্যে জন্মের পরই একটি হরিণের শাবক মারা যায়। পরে মা হরিণটি অসুস্থ হলে আবার দিনাজপুর রামসাগর ইকোপার্কে চিকিৎসার জন্য পাঠানো হয় এবং আবারও এক জোড়া হরিণ নিয়ে আসা হয়। তিনটি পুরুষ হরিণের মধ্যে বর্তমানে দুটি হরিণ জীবিত আছে। ইকোপার্ক গড়ে উঠার পর স্থানীয়দের মধ্যে উৎসাহ দেখা দিয়েছিল। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ইকোপার্কটিতে ঘুরতে আসে। তবে পর্যাপ্ত নিরাপত্তার অভাবে ইকোপার্কে অনেক সময় কুকুর ঢুকে হরিণ তাড়া করে।

স্থানীয় সাংবাদিক ও পরিবেশকর্মী আশরাফুল ইসলাম বলেন, তেঁতুলিয়ায় বর্তমানে পর্যটকদের অন্যতম একটি আকর্ষণীয় স্থান এই ইকোপার্ক। প্রতিদিন অসংখ্য মানুষ মহানন্দার পাড়ের এ পার্কে ঘুরতে আসেন। যথাযথ উদ্যোগের অভাব আর অবহেলার কারণে ইকোপার্কের প্রাণীরা মারা যাচ্ছে। এটা খুবই দুঃখজনক।

তেঁতুলিয়া ইকোপার্কের ইজারাদার কাজী মকছেদ বলেন, ইকোপার্কটি ইজারা দিয়ে যেন দায় শেষ। এখানে কোনো প্রাণিবিশেষজ্ঞ বা চিকিৎসক নেই। মূলত পর্যাপ্ত প্রাণী এবং জনবলের অভাবে ইকোপার্কটি ভালভাবে চলছে না।

তেঁতুলিয়া বন বিভাগের বিট অফিসার শহীদুল ইসলাম বলেন, হরিণটি ভালোই ছিল। হঠাৎ করে শারীরিক অসুস্থতা দেখা দেয়। প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়েছে। কিন্তু সকালে দেখি হরিণটি মারা গেছে।

জেলা বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা উজ্জল হোসেন বলেন, রোববার একটি চিকিৎসক প্রতিনিধি দল ঘটনাস্থলে যাবেন। সেখানে গিয়ে ঘটনার তদন্ত করবেন। একই সঙ্গে তারা মৃত হরিণটির ময়নাতদন্ত করবেন। তদন্তে কারো কোনো প্রকার অবহেলা পাওয়া গেলে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।।

সফিকুল আলম/জেএস/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)