সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

পরিবেশ সুরক্ষায় ফলদ-বনজ-ওষুধি গাছ লাগালো বারভিডা

পরিবেশ সুরক্ষার অঙ্গীকারস্বরূপ বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। রাজধানীর মাদানী এভিনিউতে ইউনাইটেড মেডিকেল কলেজ প্রাঙ্গণ এবং সংলগ্ন সড়কের দু'ধারে ফলদ, বনজ ও ওষুধি প্রজাতির কয়েকশো গাছ লাগানো হয়েছে।

পরিবেশ সুরক্ষার অঙ্গীকারস্বরূপ বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। রাজধানীর মাদানী এভিনিউতে ইউনাইটেড মেডিকেল কলেজ প্রাঙ্গণ এবং সংলগ্ন সড়কের দু'ধারে ফলদ, বনজ ও ওষুধি প্রজাতির কয়েকশো গাছ লাগানো হয়েছে।

পরিকল্পিত বনায়নের লক্ষ্যে বারভিডা বেশ কিছু দুষ্প্রাপ্য গাছও লাগিয়েছে। শনিবার (২আগস্ট) বারভিডা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বারভিডার বৃক্ষরোপণ কর্মসূচিতে কারিগরি সহায়তা দিয়েছে প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সংগঠন 'তরুপল্লব'।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বারভিডা প্রেসিডেন্ট আবদুল হক, সেক্রেটারি জেনারেল রিয়াজ রহমান, জয়েন্ট সেক্রেটারি জেনারেল সৈয়দ জগলুল হোসেন এবং অর্গানাইজিং সেক্রেটারি জোবায়ের রহমান অংশ নেন। সংগঠনের প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি এস এম মনসুরুল কবির (লিংকন) এবং কালচারাল সেক্রেটারি মো. গোলাম রাব্বানি (শান্ত) কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেন অনুষ্ঠানে উপস্থিত থেকে গাছ লাগান। তরুপল্লব'র অন্যান্য নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইউনাইটেড মেডিকেল কলেজ এবং ইউনাইটেড গ্রুপের প্রতিনিধিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বারভিডা ৪ দশকেরও বেশি সময় ধরে জাপানের সর্বাধুনিক প্রযুক্তির পরিবেশবান্ধব রিকন্ডিশন্ড গাড়ি আমদানি ও বাজারজাতকরণের মাধ্যমে দেশের পরিবহন খাতের বিকাশে গুরুত্বপূর্ণ সহযোগিতা করে চলেছে। পরিবেশ সুরক্ষায় কার্বন শোষণ প্রক্রিয়া এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে গাছ লাগানোর মাধ্যমেও বারভিডা সামাজিক দায়িত্ব পালন করে যেতে অঙ্গীকারাবদ্ধ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বারভিডার কার্যনির্বাহী সদস্য পুনম শারমিন ঝিলমিল, বেনজির আহমেদ এবং মো. হুমায়ুন কবীর ভূঁইয়া উপস্থিত ছিলেন। সংগঠনের সাধারণ সদস্যরাও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)