সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ভারতে পাচারকালে ৮৯৫ কেজি ইলিশ জব্দ করলো বিজিবি

কুমিল্লার বুড়িচং এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ ইলিশের বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৪২ হাজার টাকা।

কুমিল্লার বুড়িচং এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ ইলিশের বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৪২ হাজার টাকা।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার সিভিল সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে জানতে পারে, কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী আনন্দপুর এলাকা দিয়ে ভারতে পাচারের জন্য ইলিশের একটি চালান পাহাড়ের টিলায় জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে।

ইলিশের চালানটি বুধবার রাতেই ভারতে পাচার হবে। এ প্রেক্ষিতে ওই ব্যাটালিয়নের অধীনস্থ খারেরা বিওপির হাবিলদার মো. মাসুদুর রহমানের নেতৃত্বে উত্তর আনন্দপুর পাহাড়ের টিলায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে।

অভিযানে বিজিবি টহলদল সমগ্র টিলায় তল্লাশি চালিয়ে ৩১টি ককশিটের বাক্সভর্তি ৬২০ কেজি ইলিশ মাছ জব্দ করে। জব্দ করা ইলিশের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৯২ হাজার টাকা।

অন্যদিকে বুধবার সকালে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত দিয়ে ইলিশের একটি চালান ভারতে পাচার হচ্ছে। এ প্রেক্ষিতে বাংলাবাজার বিওপির সুবেদার আবুল বাশারের নেতৃত্বে বিজিবির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী ঘিলাতলী নামক স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে পাচারকারীরা সীমান্ত এলাকায় ইলিশ মাছ ফেলে পালিয়ে গেলে বিজিবি সদস্যরা মাছগুলো জব্দ করে।

জব্দ করা ইলিশের ওজন ২৭৫ কেজি এবং বর্তমান বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা।

টিটি/এমআইএইচএস

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)