সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ভারতে পাচারকালে সীমান্ত থেকে ইলিশ জব্দ করলো বিজিবি

সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ইলিশ জব্দ করেছে বিজিবি।

সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ইলিশ জব্দ করেছে বিজিবি।

শনিবার (৩১ আগস্ট) বিকেলে তাহিরপুর উপজেলার লাউড়ের গড়ের শাহিদাবাদ এলাকা থেকে এসব মাছ জব্দ করা হয়। জব্দ হওয়া মাছের পরিমাণ ৪৬ কেজি ৫০০ গ্রাম বলে জানিয়েছে বিজিবি।

সুনামগঞ্জ-২৮ বিজিবির তথ্য মতে, শনিবার বিকেলে তাহিরপুরের লাউড়ের গড়ের শাহিদাবাদ এলাকা দিয়ে একদল চোরাকারবারি সীমান্তপথ দিয়ে ভারতে ইলিশ মাছ পাচারের জন্য নিয়ে যাচ্ছিল।

আরও পড়ুন

এমন সংবাদ পেয়ে সুনামগঞ্জ-২৮ বিজিবর অধীনস্থ লাউড়ের গড় বিজিবি সদস্যরা চোরাকারবারিদের পিছু নেয়। এক পর্যায়ে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের দেখতে পেয়ে দুটি ককশিটভর্তি ইলিশ মাছ রেখে পালিয়ে যায়।

সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম মাহমুদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাহিরপুরের শাহিদাবাদ এলাকার সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে পাচারের সময় ৪৬ কেজি ৫০০ গ্রাম ইলিশ জব্দ করা হয়েছে।

তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি এবং সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

লিপসন আহমেদ/বিএ

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)