সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

২২ দিনের নিষেধাজ্ঞা শুরু, তীরে ফিরেছেন ভোলার জেলেরা

মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম নিশ্চিত করতে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারের ওপর ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শুরু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। সরকারি নির্দেশনা মেনে ইতোমধ্যেই জাল, নৌকা ও ট্রলারসহ মাছ শিকারের সকল উপকরণ নিয়ে

মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম নিশ্চিত করতে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারের ওপর ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শুরু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। সরকারি নির্দেশনা মেনে ইতোমধ্যেই জাল, নৌকা ও ট্রলারসহ মাছ শিকারের সকল উপকরণ নিয়ে তীরে ফিরে এসেছেন ভোলার হাজার হাজার জেলে।

শনিবার সকালে ভোলা সদর উপজেলার তুলাতুলি, শিবপুরের ভোলার খাল এলাকাসহ মেঘনা নদীর তীরবর্তী জেলে পল্লীগুলোতে গিয়ে দেখা যায় কর্মব্যস্ততার চিত্র। জেলেরা তাদের নৌকা ও ট্রলার নোঙর করে তীরে বেঁধে রেখেছেন। কেউ কেউ ট্রলার থেকে ইঞ্জিন খুলে বাড়িতে নিয়ে যাচ্ছেন, আবার অনেকে জাল মেরামত করছেন।

তুলাতুলি এলাকার জেলে ফিরোজ মাঝি ও আকবর মাঝি জানান, এ বছর ভরা মৌসুমে তারা কাঙ্ক্ষিত ইলিশ পাননি। সম্প্রতি মাছ ধরা শুরু হলেও নিষেধাজ্ঞা চলে এসেছে। তাই তারা শুক্রবার সন্ধ্যার পরই নদী থেকে ফিরে এসেছেন। যা মাছ পেয়েছেন, তা বিক্রি করলেও দাম বেশি পাননি বলে তারা অভিযোগ করেন।

জেলে আলমগীর মাঝি ও ছগির মাঝি প্রতি বছরের মতো এবারও সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার কথা জানিয়েছেন। তবে তারা মৎস্য বিভাগের প্রতি দাবি জানান, নিষেধাজ্ঞা যেন কঠোরভাবে কার্যকর করা হয়, যাতে কোনো অসাধু জেলে নদীতে নামতে না পারে। নিষেধাজ্ঞার সময়ে বেকার থাকায় সরকার দ্রুত যেন তাদের নামে বরাদ্দকৃত চাল বিতরণ করে, সেই দাবিও জানিয়েছেন জেলেরা।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, ভোলা জেলার সাত উপজেলায় প্রায় ১ লাখ ৭০ হাজার নিবন্ধিত জেলে রয়েছেন। এর মধ্যে এবারের ২২ দিনের নিষেধাজ্ঞার সময় ১ লাখ ৪৩ হাজার ৪৩৮ জন জেলে ২৫ কেজি করে চাল পাবেন। ইতোমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আশা করছি আগামী ২/৩ দিনের মধ্যে চাল বিতরণ শুরু হবে। আমাদের টার্গেট রয়েছে আগামী ১০ অক্টোবরের মধ্যে চাল বিতরণ সম্পূর্ণ করা।

জুয়েল সাহা বিকাশ/কেএইচকে/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)