সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

দিনাজপুরে বড় ইলিশের কেজি ২২০০ টাকা

দিনাজপুরে ৪০০ থেকে দুই হাজার ২০০ টাকা কেজি দরে ইলিশ বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) শহরের বাহাদুর বাজার ঘুরে এ চিত্র জানা গেছে।

দিনাজপুরে ৪০০ থেকে দুই হাজার ২০০ টাকা কেজি দরে ইলিশ বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) শহরের বাহাদুর বাজার ঘুরে এ চিত্র জানা গেছে।

ওই বাজারে গিয়ে দেখা যায়, মাছের দোকানগুলোতে খাঁচায় ইলিশ সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। প্রকারভেদে এসব ইলিশ বিক্রি করছেন ৪০০ থেকে দুই হাজার ২০০ টাকা কেজি দরে। প্রতি কেজি জাটকা বিক্রি হচ্ছে ৪০০ টাকা, ২৫০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি করছেন ৬০০ টাকা কেজি, ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি করছেন এক হাজার টাকা, ৭৫০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ৫০০ টাকা, ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ৭০০ টাকা এক কেজি ওজনের ইলিশের দাম এক হাজার ৮০০ থেকে এক হাজার ৯০০ টাকা, আর এক কেজি ১০০ থেকে ২০০ গ্রাম ওজনের ইলিশ দুই হাজার টাকা এবং এক কেজি ৩০০ গ্রাম থেকে ৪০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার ২০০ টাকা কেজি দরে। তবে বাজার ঘুরেও দেড় কেজি বা তার চেয়ে বেশি ওজনের ইলিশ পাওয়া যায়নি।

বাহাদুর বাজারের মাছ ব্যবসায়ী আতিউর রহমান বলেন, বাজারে মাছও আছে, দামও আছে। কিন্তু বিক্রি কম।

ফুলবাড়ী উপজেলার ইলিশ বিক্রেতা চান মিয়া বলেন, ইলিশের মৌসুম হলেও সাগরে মাছ ধরা পড়ছে কম। তাই চাহিদার তুলনায় বাজারে ইলিশ কম আসছে। বরিশাল ও চাঁদপুর থেকে ইলিশ আসে। আমরা সীমিত লাভে এসব মাছ বিক্রি করি।

রুবেল সরকার এক নামে ক্রেতা বলেন, দাম বেশি তার পরও বাধ্য হয়ে কিনছি। কারণে বছরে একবার হলেও পরিবারের লোকজনকে তো ইলিশ মাছ খাওয়াতে হবে। তা ছাড়া টিভিতে খবরে ইলিশ মাছ দেখে বাড়ির শিশুরা তো খেতে চায়।

এমদাদুল হক মিলন/আরএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)