সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

ভিয়েতনামের চিড়িয়াখানায় বার্ড ফ্লুর হানায় ৪৭ বাঘের মৃত্যু

ভিয়েতনামের দুটি চিড়িয়াখানায় বার্ড ফ্লু (এইচ৫এন১) সংক্রমণের ফলে কয়েক ডজন বাঘের মৃত্যু হয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে। গত আগস্ট মাস থেকে এ পর্যন্ত দেশটিতে অন্তত ৪৭টি বাঘ মারা গেছে। অকাল মৃত্যু হয়েছে তিনটি সিংহ এবং একটি চিতাবাঘেরও।

ভিয়েতনামের দুটি চিড়িয়াখানায় বার্ড ফ্লু (এইচ৫এন১) সংক্রমণের ফলে কয়েক ডজন বাঘের মৃত্যু হয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে। গত আগস্ট মাস থেকে এ পর্যন্ত দেশটিতে অন্তত ৪৭টি বাঘ মারা গেছে। অকাল মৃত্যু হয়েছে তিনটি সিংহ এবং একটি চিতাবাঘেরও।

বার্ড ফ্লুর এই প্রাদুর্ভাবটি হো চি মিন সিটির কাছাকাছি ভুয়েন সোয়াই চিড়িয়াখানা এবং লং আন প্রদেশের মাই কুইনহ সাফারি পার্কে ঘটেছে। সূত্র জানিয়েছে, প্রাণীগুলো সম্ভবত বার্ড ফ্লু সংক্রমিত মুরগির মাংস খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে।

আরও পড়ুন>>

এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মৃত বাঘের দুটি নমুনা পরীক্ষা করা হলে সেগুলোতে বার্ড ফ্লু শনাক্ত হয়। বর্তমানে সংক্রমিত মুরগির উৎস খুঁজে বের করার কাজ চলছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে জানানো হয়েছে, বার্ড ফ্লু প্রাদুর্ভাব ঘটছে এমন অঞ্চলে কাঁচা বা অপর্যাপ্ত রান্না করা মাংস এবং ডিম খাওয়া থেকে বিরত থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে।

এইচ৫এন১ ভাইরাস মূলত প্রাণীদের সংক্রমিত করে। তবে সংক্রমিত পাখি বা তাদের দূষিত পরিবেশের সংস্পর্শে আসা মানুষও এতে আক্রান্ত হতে পারে।

২০২২ সাল থেকে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যেও এইচ৫এন১ ভাইরাসে মৃত্যুর হার বাড়ছে। ২০০৩ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৯০০ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে, যার মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ মারা গেছে।

ভিয়েতনামের চিড়িয়াখানার এই পরিস্থিতি নতুন করে এইচ৫এন১ ভাইরাসের বিপজ্জনক প্রভাব তুলে ধরছে, যা পশুপাখি থেকে মানুষের মধ্যেও সংক্রমিত হতে পারে।

সূত্র: বিবিসিকেএএ/

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)