সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

নড়াইলে শতাধিক স্থানে পাখির বাসা স্থাপন

নড়াইলে পাখির নিরাপদ প্রজনন ও অভয়ারণ্য গড়ে তুলতে শতাধিক স্থানে পাখির বাসা স্থাপন কার্যক্রম শুরু করেছে কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের সেবামূলক প্রতিষ্ঠান ঊষার আলো ফাউন্ডেশন। নড়াইল শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় গাছে মাটির বাসা স্থাপন করা হচ্ছে।

নড়াইলে পাখির নিরাপদ প্রজনন ও অভয়ারণ্য গড়ে তুলতে শতাধিক স্থানে পাখির বাসা স্থাপন কার্যক্রম শুরু করেছে কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের সেবামূলক প্রতিষ্ঠান ঊষার আলো ফাউন্ডেশন। নড়াইল শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় গাছে মাটির বাসা স্থাপন করা হচ্ছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরের বটগাছে বাসা স্থাপনের মধ্যদিয়ে ব্যতিক্রমধর্মী এ কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এ সময় নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, ঊষার আলো ফাউন্ডেশনের সভাপতি মো. মিনহাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাফায়াত হোসাইন, লোহাগড়া উপজেলা সভাপতি মো. মাহমুদুল হাসান, কার্যকরী সদস্য নাবিল রহমান, মো. আব্দুল্লাাহ, মনিরুল ইসলাম, খালিদ হোসাইন, মুজাহিদুল ইসলাম, হাসিবুর রহমান বাপ্পী, নিজাম উদ্দিন, মাহফুজ আহসান, তমাল, আহনাফ, ইমামুল শেখ প্রমুখ।

প্রথমদিনে জেলা শিল্পকলা একাডেমি চত্বর, জেলা প্রশাসকের বাংলো, পুলিশ সুপারের বাংলো, চরেরঘাটসহ বেশ কয়েকটি এলাকায় গাছে বাসা স্থাপন করা হয়। পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে বাসা স্থাপন করা হবে বলে আয়োজকরা জানান।

সংগঠনের সভাপতি মিনহাজুল ইসলাম বলেন, নড়াইল শহরে এখন সচরাচর পাখিদের কলকাকলি শোনা যায় না। নগরায়ন ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে নানা জাতের পাখি বিলুপ্ত হতে শুরু করেছে। এজন্য আমরা পাখি সংরক্ষণ ও পাখির নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এগিয়ে এসেছি।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম বলেন, এটি একটি অসাধারণ উদ্যোগ। আমরা পুলিশ প্রশাসন এ কাজের পাশে আছি। পাশাপাশি পাখি শিকারিদের বিষয়ে আমাদের তথ্য দিলে তাদের আইনের আওতায় আনা হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, ঊষার আলো ফাউন্ডেশনের একদল উদ্যোমী যুবক পাখি সংরক্ষণ ও প্রজনন বৃদ্ধির জন্য প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। এভাবে আমাদের তরুণ সমাজসহ পাখিপ্রেমীদের এগিয়ে আসতে হবে।

হাফিজুল নিলু/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)