সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

৯ হাজার টাকায় রাজা ইলিশ কিনলেন ব্রাজিল সমর্থক

ভোলায় দুই কেজি ওজনের একটি রাজা ইলিশ ৯ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছেন। মাছটি কিনেছেন মমিন তালুকদার নামের একজন আড়তদার। তিনি ফুটবল বিশ্বকাপে ব্রাজিল দলের সমর্থক।

ভোলায় দুই কেজি ওজনের একটি রাজা ইলিশ ৯ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছেন। মাছটি কিনেছেন মমিন তালুকদার নামের একজন আড়তদার। তিনি ফুটবল বিশ্বকাপে ব্রাজিল দলের সমর্থক।

সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে ভোলার বিচ্ছিন্ন মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্য ঘাটে মাছটি বিক্রি করা হয়।

আড়তদার মমিন তালুকদার জাগো নিউজকে জানান, দুপুরের দিকে উপজেলার কলাতলি ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে ইসমাইল মাঝি জালে মাছটি ধরা পড়ে। সারাদিন ইসমাইল মাঝি ও তার সঙ্গী জেলেরা ট্রলার নিয়ে মাছ ধরেন। পরে সন্ধ্যা ৬টার দিকে ইসমাইল মাঝি তার আড়তে বিভিন্ন সাইজের ইলিশের সঙ্গে ওই রাজাও নিয়ে আসেন।

রামনেওয়াজ ঘাটে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক ১৭-১৮ জন আড়তদার ও কয়েকজন খুচরা ক্রেতাদের উপস্থিতিতে নিলাম ডাকা হয়। নিলামে আর্জেন্টিনার সমর্থক আড়দাররা দাম হাঁকাতে থাকেন। একপর্যায়ে সর্বোচ্চ ৯ হাজার ৩০০ টাকা দাম হাঁকিয়ে মাছটি কেনেন মমিন তালুকদার।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরের দিকে বিভিন্ন সাইজের অন্যান্য ইলিশের সঙ্গে ওই মাছটিও ঢাকার নিউ মার্কেটে পাঠানো হবে। মমিন তালুকদার আশা করছেন, ১০ থেকে সাড়ে ১০ হাজার টাকায় এটি বিক্রি করতে পারবেন।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ‌'ইলিশের ভরা মৌসুম শুরু হয়েছে। বৃষ্টিপাতও বেড়েছে। তাই সাগর থেকে বড় বড় ইলিশ নদীতে উঠে আসছে। সেগুলো জেলেদের জালে ধরা পড়ছে।'

সাধারণত দেড় কেজি থেকে শুরু করে দুই কেজি বা তার চেয়ে বেশি ওজনের ইলিশগুলোকে বাজারে 'রাজা ইলিশ' বলা হয়। আকারে বড় হওয়ায় এই ইলিশগুলোর শরীরে চর্বির পরিমাণ অনেক বেশি থাকে। আর চর্বি বেশি হওয়ার কারণে রান্না করার পর এই মাছ অত্যন্ত নরম, সুস্বাদু ও সুগন্ধযুক্ত হয়।

দেশের পদ্মা, মেঘনা এবং তেঁতুলিয়া নদীর মোহনায় বড় আকারের ইলিশগুলো বেশি পাওয়া যায়। বিশেষ করে পদ্মার গভীর পানির রাজা ইলিশের চাহিদা ও দাম বাজারে সবসময়ই আকাশচুম্বী।

জুয়েল সাহা বিকাশ/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)