সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা ২৪ নভেম্বর

প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বাড়াতে আগামী ২৪ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বসবে দিনব্যাপী প্রজাপতি মেলা।

প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বাড়াতে আগামী ২৪ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বসবে দিনব্যাপী প্রজাপতি মেলা।

বুধবার (৮ নভেম্বর) বিকেলে মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন মেলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে ২০১০ সাল থেকে ক্যাম্পাসে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, 'উদ্ভিদের পরাগায়নে প্রজাপতির ভূমিকা অপরিসীম। জাহাঙ্গীরনগরে ছোট এ পতঙ্গটির ১১০টি প্রজাতি আগে পাওয়া গেলেও এখন তা অর্ধেকে নেমে এসেছে। কিন্তু আমাদের অস্তিত্বের খাতিরে প্রকৃতিতে প্রজাপতিকে টিকিয়ে রাখতে হবে। তাই সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও প্রজাপতি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।'

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে মেলা অনুষ্ঠিত হবে। চলতি বছর প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য 'বাটারফ্লাই অ্যাওয়ার্ড', 'বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড' এবং অনলাইন, প্রিন্ট ও টিভি ক্যাটাগরিতে 'বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড' দেওয়া হবে।

শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতি হাট দর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, অরিগামি প্রজাপতি, বারোয়ারি বিতর্ক, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনীও থাকছে এ মেলায়।

মাহবুব সরদার/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)