সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

সাপে কাটার পর ঝাড়ফুঁক, হাসপাতালে নেওয়ার পথে যুবকের মৃত্যু

রাজশাহীর গোদাগাড়ীতে বিষধর সাপের কামড়ে বুলবুল ইসলাম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ জুন) রাতে উপজেলার দেওপাড়া ইউনিয়নের চাপাল গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।

রাজশাহীর গোদাগাড়ীতে বিষধর সাপের কামড়ে বুলবুল ইসলাম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ জুন) রাতে উপজেলার দেওপাড়া ইউনিয়নের চাপাল গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।

রামেক হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল কর্মকর্তা ডা. জাহেদুল ইসলাম বলেন, সাপে কাটা ওই যুবককে শুক্রবার রাত ৯টার দিকে হাসপাতালে আনা হয়েছিল। ইসিজি করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

রোগীর স্বজনদের বরাত দিয়ে চিকিৎসক আরও জানান, হাসপাতালে আসার ২ ঘণ্টা আগে বুলবুল ইসলামকে সাপে কামড় দেয়। এরপরে রোগীকে প্রথমে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ঝাড়ফুঁক দিতে দিতেই দুই-আড়াই ঘণ্টা দেরি হয়ে যাওয়ায় হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। তবে কি সাপ কামড় দিয়েছে সেটা জানা যায়নি। তারা শুধু বলছে কালো রঙের সাপ কামড় দিয়েছে।

আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ডা. জাহেদুল ইসলাম।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)