সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

কৃষকের জালে গন্ধগোকুল, অবমুক্ত করলো পরিবেশকর্মীরা

নাটোরের নলডাঙ্গা উপজেলা থেকে কৃষকের জালে আটকে পড়া একটি বাগডাশ বা গন্ধগোকুলকে উদ্ধার করেছেন পরিবেশকর্মী ও স্থানীয়রা।

নাটোরের নলডাঙ্গা উপজেলা থেকে কৃষকের জালে আটকে পড়া একটি বাগডাশ বা গন্ধগোকুলকে উদ্ধার করেছেন পরিবেশকর্মী ও স্থানীয়রা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার পিপরুল সেন্টার এলাকার একটি ধান ক্ষেত থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় কৃষক গাহারুল প্রামানিক জানান, তার জমিতে পেতে রাখা জালে প্রাণীটি আটকা পড়েছিল। এরপর তিনি স্থানীয়দের সহায়তায় প্রাণীটিকে জালসহ বাজারে নিয়ে আসেন এবং পরিবেশকর্মীদের খবর দেন।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলার সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী জানান, স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। তারা স্থানীয়দের সঙ্গে নিয়ে গন্ধগোকুলটিকে উদ্ধার করেন এবং পরে সেটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

গন্ধগোকুলটি উদ্ধার ও অবমুক্ত করার সময় স্থানীয় পরিবেশকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রেজাউল করিম রেজা/কেএইচকে/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)