Skip to content
দা এগ্রো নিউজদা এগ্রো নিউজকৃষি ও কৃষকের সংবাদ
সাবস্ক্রাইব

ইথিওপিয়া কি এই বছর চারশো কোটি গাছ লাগিয়েছিল?

মাত্র তিন মাসের মধ্যে চারশো কোটি গাছ লাগানোর উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে ইথিওপিয়া চলতি বছর জাতীয় বন পুনরুদ্ধার কর্মসূচি গ্রহণ করে।

বিবিসি বাংলা২৩ ডিসেম্বর ২০১৯ · ১ মিনিটের পড়া
পরিবেশ

মাত্র তিন মাসের মধ্যে চারশো কোটি গাছ লাগানোর উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে ইথিওপিয়া চলতি বছর জাতীয় বন পুনরুদ্ধার কর্মসূচি গ্রহণ করে।

বৃহত্তর এই কর্মসূচির বিষয়টি নজরে আসে চলতি বছরের জুলাই মাসের একটি দিনে। যে দিন সারা দেশের মানুষ সাড়ে তিনশ কোটি গাছের চারা রোপণে এগিয়ে আসে।

অগাস্টের শেষের দিকে, সরকার দাবি করে যে তারা এই লক্ষ্য অনেকটাই অর্জন করেছে।

তবে এত অল্প সময়ে এতোগুলো গাছ রোপণ করা কি সম্ভব এবং সরকারের যে সামগ্রিক লক্ষ্য পূরণ হয়েছে এমন কোন প্রমাণ কি রয়েছে?

গ্রিন লিগ্যাসি ইনিশিয়েটিভ নামে পরিচিত এই প্রচারণাটি পরিচালনা করেছেন দেশটির নোবেলে শান্তি পুরস্কারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আবি আহমেদ।

বিশ্বজুড়ে রাজনীতিবিদরা তাদের দেশের বন পুনরুদ্ধারের জন্য ইথিওপিয়াকে উদাহরণ হিসাবে নিয়েছেন।

এছাড়া জলবায়ু পরিবর্তন এবং কৃষিকাজের যে ক্ষতিকারক প্রভাব রয়েছে তার বিপরীতে কী করা যেতে পারে, ইথিওপিয়া সেই শিক্ষাও দিয়েছে বলে মনে করেন বিশ্বনেতারা।

যুক্তরাজ্যের সাম্প্রতিক নির্বাচনী প্রচারণার সময়, প্রধান রাজনৈতিক দলগুলো আরও লাখ লাখ গাছ লাগানোর প্রতিশ্রুতি দিয়েছে এবং উদাহরণ হিসেবে তারা ইথিওপিয়ার উদ্যোগের কথা উল্লেখ করেন।

লেবার পার্টি ২০৪০ সালের মধ্যে দুইশ' কোটি গাছ, কনজারভেটিভরা প্রতি বছর কমপক্ষে তিন কোটির বেশি গাছ এবং গ্রিন পার্টি ২০৩০ সালের মধ্যে ৭০ কোটি গাছ লাগানোর প্রতিশ্রুতি দিয়েছে।

কানাডাও ১০ বছরের মধ্যে দুইশ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছে।

ট্যাগ#গাছ#ইথিওপিয়া
বিবিসি বাংলাদা এগ্রো নিউজ

সম্পর্কিত খবর

মন্তব্য

()