সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

চাঁদপুরে নিষেধাজ্ঞা না মেনে ইলিশ ধরায় ২৪ ঘণ্টায় ১৮ জেলে আটক

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে নৌপুলিশ। এতে নিষেধাজ্ঞা না মেনে মাছ ধরায় ১৮ জেলেকে আটক করা হয়েছে।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে নৌপুলিশ। এতে নিষেধাজ্ঞা না মেনে মাছ ধরায় ১৮ জেলেকে আটক করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় চলা অভিযানে তাদের আটক করা হয়। বুধবার সকালে নৌপুলিশের নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

নৌপুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় চাঁদপুর অঞ্চলে পরিচালিত অভিযানে ১৮ জন জেলেকে আটক করা হয়। এসময় ৪৪ লাখ ১১ হাজার মিটার জাল, ৩২৩ কেজি ইলিশ মাছ ও ৯টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

চাঁদপুর অঞ্চলের নৌপুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান অভিযানে নেতৃত্ব দেন। এসময় জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক ও চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম এস ইকবাল উপস্থিত ছিলেন।

নৌপুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান জানান, আমরা সার্বক্ষণিক নদীতে টহল জোরদার করেছি ও অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছি। মা ইলিশ রক্ষায় ২২ দিনের এই বিশেষ অভিযান চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। এসময় কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শরীফুল ইসলাম/এমএন/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কম্বোডিয়ার টনলে সাপে মাছের অভয়াশ্রম রক্ষায় স্থানীয় নেতৃত্বের প্রশিক্ষণ

কম্পং থম প্রদেশের বোয়েং রিম কমিউনিটি মাছের অভয়াশ্রমের ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে জেলা ও কমিউন কর্মকর্তা, গ্রামপ্রধান ও কমিউনিটি সংগঠনের ২৩ জনকে প্রশিক্ষণ দিয়েছে ওয়ার্ল্ডফিশ ও আইডব্লিউএমআই।

WorldFish১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

ভিয়েতনামের পাঙাশ খামারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ নিয়ে যুক্তরাজ্যের অর্থায়নে গবেষণা

স্টার্লিং বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ২৪ লাখ পাউন্ডের একটি প্রকল্প খতিয়ে দেখবে ভিয়েতনামের পাঙাশ চাষে কীভাবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ গড়ে ওঠে, আর ওষুধ কাজ না করলে চাষিরা কী বিকল্প নিতে পারেন।

AgNavigator১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)