সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

কক্সবাজারে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় বন্য হাতির আক্রমণে জাফর আলম (৭০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

কক্সবাজারের পেকুয়ায় বন্য হাতির আক্রমণে জাফর আলম (৭০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যার দিকে বারবাকিয়া ইউনিয়নের তলিম্মার খোলা এলাকায় এ ঘটনা ঘটে। জাফর আলম বারবাকিয়া ইউনিয়নের ছনখোলা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী জয়নাল আবেদিন বলেন, চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের আওতায় হলুদিয়ার ঘোনা এলাকায় সরকারি বাগান সৃজনের কাজ চলছিল। জাফর আলমসহ আমরা বাগানে শ্রমিক হিসেবে কাজ করছিলাম। কাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ তিনটি বন্যহাতি সামনে পড়ে। এসময় একটি বন্যহাতি তাকে আক্রমণ করে। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।

আরও পড়ুন: বনে ফিরে গেলো লজ্জাবতী বানর

বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, হলদিয়ারঘোনা এলাকায় বাগানে চারা রোপণের কাজ চলছিল। জাফর আলম বাগানে কাজ শেষে বাড়ি ফেরার পথে বন্যহাতির আক্রমণের শিকার হন। ইউএনও ও পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগের নিয়ম মতো তার পরিবারে ক্ষতিপূরণের অর্থ দেওয়ার প্রচেষ্টা চালানো হবে।

সায়ীদ আলমগীর/জেএস/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)