সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

ক্লান্ত অবস্থায় মিলল দেশীয় বিলুপ্ত প্রজাতির শকুন

মাদারীপুরে দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় একটি শকুন পাখি উদ্ধার করেছে জেলা বন বিভাগের কর্মকর্তারা। সোমবার বিকেলে জেলা শহরের পুরান বাজারের কাঁচা বাজার গলি থেকে শকুন পাখিটি উদ্ধার করা হয়।

মাদারীপুরে দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় একটি শকুন পাখি উদ্ধার করেছে জেলা বন বিভাগের কর্মকর্তারা। সোমবার বিকেলে জেলা শহরের পুরান বাজারের কাঁচা বাজার গলি থেকে শকুন পাখিটি উদ্ধার করা হয়।

বন কর্মকর্তারা জানিয়েছেন, পাখিটিকে চিকিৎসা সেবা দিয়ে খুলনার বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে পাঠানো হবে।

মাদারীপুর জেলা বন কর্মকর্তা তাপস সেনগুপ্ত বলেন, বিকেলে পুরান বাজারের কাচা বাজারে স্থানীয় লোকজন শকুন পাখিটিকে দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে বিলুপ্তপ্রায় পাখিটিকে উদ্ধার করে নিয়ে আসি। পরে সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তাকে খবর দিয়ে এনে পাখিটির চিকিৎসা দিচ্ছি।

মাদারীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু বকর সিদ্দিক জানান, পাখিটিকে কিছুটা ক্লান্ত দেখাচ্ছে। আপাতত আমরা কোনো ধরনের ওষুধ প্রয়োগ করিনি। তবে পাখিটিকে খাওয়ানোর জন্য বিভিন্ন ধরনের মাংস এনেছি। এগুলো খাওয়ানোর পর আশা করছি ক্লান্তি দূর হয়ে সুস্থ হয়ে উঠবে পাখিটি। এরপরও যদি কোনো ধরনের ওষুধ খাওয়ানোর প্রয়োজন পড়ে সেই ব্যবস্থা করব।

এদিকে জেলা বন কর্মকর্তা তাপস সেনগুপ্ত বলেন, আমরা শকুন পাখিটিকে নিতে খুলনা বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে খবর দিয়েছি; তারা এসে সুন্দরবনে ছেড়ে দেয়ার জন্য নিয়ে যাবে।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)