সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

উৎপীড়ককে পাথর ছুড়ে প্রতিরোধ করে নারী অক্টোপাস: গবেষণা

কেউ হয়রানি করলে তাকে আঘাতের মাধ্যমে নিজেকে রক্ষা করা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি বলা যায়। কিন্তু অক্টোপাসের মধ্যেও এ ধরনের অভ্যাস থাকার প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। তারা দেখেছেন, জ্বালাতনকারী পুরুষ অক্টোপাসের দিকে ছোট ছোট নুড়িপাথর, শামুক-ঝিনুকের খোলসের টুকরো বা কোনো কিছুর ধ্বংসাবশেষ ছুড়ে প্রতিরোধের চ

কেউ হয়রানি করলে তাকে আঘাতের মাধ্যমে নিজেকে রক্ষা করা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি বলা যায়। কিন্তু অক্টোপাসের মধ্যেও এ ধরনের অভ্যাস থাকার প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। তারা দেখেছেন, জ্বালাতনকারী পুরুষ অক্টোপাসের দিকে ছোট ছোট নুড়িপাথর, শামুক-ঝিনুকের খোলসের টুকরো বা কোনো কিছুর ধ্বংসাবশেষ ছুড়ে প্রতিরোধের চেষ্টা করে নারী অক্টোপাস।

সম্প্রতি প্রি-প্রিন্ট সার্ভার বায়োআরক্সিভে প্রকাশিত ও পিয়ার-রিভিউ না হওয়া এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা গেছে, ভুক্তভোগী নারী অক্টোপাস শুঁড়ের সাহায্যে বিভিন্ন বস্তুর ছোট ছোট টুকরো সংগ্রহ করে তা পানির তীব্র প্রবাহের (জেট অব ওয়াটার) সঙ্গে অন্য অক্টোপাসের দিকে নিক্ষেপ করছে।

ইউনিভার্সিটি অব সিডনির স্কুল অব হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি অব সায়েন্সের পিটার গডফ্রে-স্মিথসহ গবেষকরা বলেছেন, কিছু নিক্ষেপ অন্যদের লক্ষ্যবস্তু বানায় ও 'সামাজিক ভূমিকা' পালন করে বলে মনে হয়েছে। কিছু নিক্ষেপ হাতের (শুঁড়) নিচ থেকে ভিন্নভাবে পরিচালিত হয়েছিল এবং সেগুলো অন্য অক্টোপাসকে আঘাত করার সম্ভাবনা বেশি ছিল।

২০১৫ সাল থেকে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে অক্টোপাসের অদ্ভুত এ আচরণ লক্ষ্য করছেন বিজ্ঞানীরা। অবশ্য বাসা তৈরির কাজেও এভাবে পাথর ছোড়ার বুদ্ধি কাজে লাগায় অক্টোপাস।

গবেষণায় মোট ১০১টি নিক্ষেপকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ৩৬টি নিক্ষেপ ছিল 'সামাজিক প্রেক্ষাপটে', আর অর্ধেকেরও বেশি ছিল 'আংশিকভাবে সামাজিক'।

সামাজিক নিক্ষেপ বলা হচ্ছে মূলত, যেসব ঘটনা অন্য অক্টোপাসের কাছাকাছি আসার দুই মিনিটের মধ্যে ঘটেছে সেগুলোকে। এসব ঘটনা দুটি অক্টোপাসের মধ্যে লড়াই, সঙ্গমের চেষ্টা বা অন্য কোনো আচরণের আপাত প্রতিক্রিয়া হিসেবে লক্ষ্য করা গেছে।

গবেষণায় আরও দেখা গেছে, পাথর ছোড়া ২৪টি অক্টোপাসের মধ্যে ১১টিই এ কাজ করেছে সামাজিক প্রেক্ষাপটে। তবে এসব ঘটনায় যে অক্টোপাসগুলোর গায়ে আঘাত লেগেছে, তাদের কেউই পাল্টা পাথর ছোড়েনি বা লড়াই শুরু করেনি।

২০১৬ সালে একটি নারী অক্টোপাস পার্শ্ববর্তী একটি পুরুষ অক্টোপাসের দিকে ১০বার পাথর ছুড়েছিল, যার মধ্যে পাঁচটি তাকে আঘাত করে। বারবার সঙ্গমের চেষ্টা করা ওই পুরুষ অক্টোপাসটি শুধু তার দিকে ছোড়া পাথরগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল, একবারও পাল্টা আক্রমণ করেনি।

সূত্র: আইএএনএস, এমএসএন

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)