সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

ফসলি জমির টপসয়েল কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

ফেনীর পরশুরামের কালিবাজার মুহুরি নদীর পাড় সংলগ্ন এলাকায় ফসলিজমির উপরিভাগের মাটি কাটায় রিপন (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ফেনীর পরশুরামের কালিবাজার মুহুরি নদীর পাড় সংলগ্ন এলাকায় ফসলিজমির উপরিভাগের মাটি কাটায় রিপন (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে এ অভিযানে নেতৃত্ব দেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসাইন। রিপন ওই এলাকার হোনা মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে দেখা যায় রিপন মিয়া ফসলিজমির উপরিভাগের মাটি কাটছিলেন, যা নদীর পাড় ধসে পড়ার আশঙ্কা তৈরি করছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসন তৎপরতা চালায়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসাইন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ও ১৫(১) ধারায় রিপন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাফায়াত আকতার নূর ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশাররাফ হোসাইন অভিযান ও জরিমানার তথ্য নিশ্চিত করে জানান, কৃষিজমি ও নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আবদুল্লাহ আল-মামুন/এমআরএম

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

রাজশাহীর দুর্গাপুরে প্রথমবার পরীক্ষামূলক ব্ল্যাক রাইস চাষ

দুর্গাপুরে দুই চাষি ১৬ কাঠা ও আড়াই বিঘা জমিতে প্রথমবার ব্ল্যাক রাইস লাগিয়েছেন; বিঘায় ১৬ থেকে ১৮ মণ ফলনের আশা, ফলন ও বাজার দেখে আবাদ বাড়ানোর সিদ্ধান্ত নেবে কৃষি বিভাগ।

বাসস১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

বিশ্ব খাদ্য দিবসের সেমিনারে প্রিসিশন অ্যাগ্রিকালচার ও এআইয়ে জোর

বার্ক মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবসের সেমিনারে নির্ভুল কৃষি, ড্রোন ও ডিজিটাল প্রযুক্তিতে তরুণদের প্রশিক্ষণ, জিন সম্পাদনা ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জলবায়ু-স্মার্ট কৃষির আহ্বান জানানো হয়।

বাংলা নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

খরিফে ধাক্কার পর রবি মৌসুমেও এল নিনোর শঙ্কা, ভারতের কৃষি জিডিপি সংকোচনের মুখে

বর্ষায় ১৩ শতাংশ কম বৃষ্টিতে খরিফ উৎপাদন কমেছে, মহারাষ্ট্র ও কর্ণাটকের ৪৯১টি তালুকে খরা ঘোষণা হয়েছে, ট্রাক্টর বিক্রি কমছে আর ছোলার দাম কেজিতে ১০০ রুপির দিকে। কৃষকেরা এখনও ত্রাণের অপেক্ষায়, লিখেছে রুরাল ভয়েস।

Rural Voice১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)