সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩১°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫০%বাতাস ৮ কিমি/ঘ

রুই মাছের লেজ আর ইলিশের ডিমে সরিষার তেলের ভর্তা

ভাজা রুই মাছের লেজ, ইলিশের ডিম, পোড়া শুকনা মরিচ, পেঁয়াজ ও ধনেপাতা চটকে সরিষার তেলে মেখে বানানো যায় ঝাঁজালো লেজের ভর্তা।

রুই মাছের লেজ আর ইলিশের ডিমে সরিষার তেলের ভর্তা
রান্নাবান্না

মাছের যে লেজ অনেকে ফেলে দেন, তা দিয়েও বানানো যায় সুস্বাদু ভর্তা। আজকের পত্রিকার ফিচার ডেস্কের রেসিপিতে রুই মাছের লেজ আর ছোট ইলিশের ডিম দিয়ে ভর্তা বানানোর নিয়ম দেওয়া হয়েছে।

যা লাগবে: ইলিশের ডিম চার ছড়া, রুই মাছের লেজ একটি, কিউব করে কাটা পেঁয়াজ দুই টেবিল চামচ, কাঁচা মরিচকুচি এক টেবিল চামচ, টেলে নেওয়া শুকনা মরিচ ৫ থেকে ৬টি, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো এবং সরিষার তেল ২ টেবিল চামচ। মাছ মাখানোর জন্য হলুদ, লবণ ও লেবুর রস।

যেভাবে বানাবেন: রুই মাছের লেজ ও ইলিশের ডিমে হলুদ, লবণ ও লেবুর রস মাখিয়ে ফ্রাই প্যানে মচমচে করে ভেজে নিন। ভাজা লেজ থেকে কাঁটা ছাড়িয়ে রাখুন।

থালায় ভাজা শুকনা মরিচ লবণ দিয়ে গুঁড়া করুন। তাতে কাঁচা মরিচকুচি ও পেঁয়াজকুচি দিয়ে ভালো করে চটকে নিন। এবার কাঁটা ছাড়ানো মাছ আর ইলিশের ডিম দিয়ে আবার চটকান।

সবশেষে সরিষার তেল মাখিয়ে ধনেপাতাকুচি ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

ছবি: Khalid Mahmood / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)

সূত্র: আজকের পত্রিকা

আজকের পত্রিকাসূত্র

রান্নাবান্না

সম্পর্কিত খবর

রান্নাবান্না

বাঁধাকপি দিয়ে ঘরেই জাপানি ওকোনোমিয়াকি

বাঁধাকপি, ময়দা, ডিম আর পাতলা করে কাটা মাংস দিয়ে দেশের বাজারের উপকরণেই বানানো যায় জাপানের মোটা প্যানকেকের মতো জনপ্রিয় পদ ওকোনোমিয়াকি।

আজকের পত্রিকা১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

ডালে গ্যাস? রান্নার আগে কোন ডাল কতক্ষণ ভেজাবেন

ডালের রাফিনোজ ও আঁশের কারণে অনেকের পেট ফাঁপে; ধুয়ে, ভিজিয়ে ও ভালো করে সেদ্ধ করলে ডাল সহজপাচ্য হয়। মসুর-মুগ আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা, রাজমা-ছোলা ৮ থেকে ১২ ঘণ্টা।

সমকাল১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

চিনি ছাড়া চার মিষ্টি: খেজুর-বাদামের সন্দেশ থেকে মিষ্টি আলুর হালুয়া

আলাদা চিনি ছাড়াই খেজুর, বাদাম, ওটস ও মিষ্টি আলু দিয়ে ঘরে বানানো যায় চার রকমের ডেজার্ট; ডায়াবেটিস থাকলে পরিমাণের হিসাব রাখতেই হবে।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)