সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

মৎস্যজীবীরা ন্যায্য অধিকার ফিরে পাবেন: ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, 'মৎস্যজীবীরা ন্যায্য অধিকার ফিরে পাবেন।'

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, 'মৎস্যজীবীরা ন্যায্য অধিকার ফিরে পাবেন।'

রোববার (৬ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি এলাকায় তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, 'সারা দেশে হাওর-বাঁওড়, বিল ও জলাশয়ের ইজারা নিয়ে সমস্যা রয়েছে। কারণ প্রকৃত মৎস্যজীবীদের ন্যায্য অধিকার থাকলেও জলমহালের ইজারা নেন অন্যরা। কিন্তু 'জাল যার, জলা তার এ নীতি বাস্তবায়ন হলে জলমহাল ইজারা সমস্যা দূর হবে। আমরা ইজারা নীতিমালার পরিবর্তন নিয়েও কাজ করছি।'

তিনি আরও বলেন, 'তরুণরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। তারাই সব বৈষম্য দূর করবে। কিন্তু আমরা যদি তাদের কর্মসংস্থান ও প্রশিক্ষণ দিতে না পারি তাহলে এটা আমাদের বড় ব্যর্থতা।'

জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ, জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান, নিমগাছি সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প কর্মকর্তা শহিদুল ইসলাম ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এম এ মালেক/আরএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)