সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

শেয়াল ধরার ফাঁদে মেছোবাঘ

সিলেট শহরতলির দলইপাড়ায় ফাঁদ পেতে একটি মেছোবাঘ ধরা হয়েছে। শেয়ালের জন্য পাতা ফাঁদে এ প্রাণীটি ধরা পড়ে। এ খবরে শনিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে উৎসুক লোকজন ভিড় করেন।

সিলেট শহরতলির দলইপাড়ায় ফাঁদ পেতে একটি মেছোবাঘ ধরা হয়েছে। শেয়ালের জন্য পাতা ফাঁদে এ প্রাণীটি ধরা পড়ে। এ খবরে শনিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে উৎসুক লোকজন ভিড় করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এলাকার আদিবাসী নেতা গৌরাঙ্গ পাত্র সিলেট নগরের পরিবেশকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। পরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম মেছোবাঘটি অবমুক্তের জন্য বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীকে জানান। তিনি শনিবার বিকেলে বন বিভাগের একটি উদ্ধারকারী দল পাঠান।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বলেন, সিলেট শহরতলির দলই পাড়া গ্রামের দূর্গাবাবুর বাড়ির শেয়াল মোরগ খেয়ে ফেলে। তাই শেয়াল ধরার জন্য ওই বাড়ির লোকজন একটি লোহার খাঁচায় ফাঁদ পাতেন। শুক্রবার রাতে পাতা ফাঁদে একটি মেছোবাঘ আটক হয়। খবর পেয়ে বনবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে বাঘটি উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে।

বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জাগো নিউজকে বলেন, শনিবার সন্ধ্যার দিকে বাঘটি বন বিভাগ খাদিম জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

ছামির মাহমুদ/এসজে/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)