সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

বান্দরবানে সাবস্টেশনে ঢুকছে বন্যার পানি, বন্ধ হতে পারে বিদ্যুৎ সরবরাহ

টানা বৃষ্টি ও বন্যার কারণে বান্দরবানের একটি বিদ্যুৎ উপকেন্দ্রে (সাবস্টেশন) পানি প্রবেশ করতে শুরু করেছে। পরিস্থিতির আরও অবনতি হলে নিরাপত্তার স্বার্থে উপকেন্দ্রটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হতে পারে। এতে জেলার অন্তত ১০ হাজারের বেশি গ্রাহক সাময়িকভাবে বিদ্যুৎহীন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

টানা বৃষ্টি ও বন্যার কারণে বান্দরবানের একটি বিদ্যুৎ উপকেন্দ্রে (সাবস্টেশন) পানি প্রবেশ করতে শুরু করেছে। পরিস্থিতির আরও অবনতি হলে নিরাপত্তার স্বার্থে উপকেন্দ্রটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হতে পারে। এতে জেলার অন্তত ১০ হাজারের বেশি গ্রাহক সাময়িকভাবে বিদ্যুৎহীন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

শনিবার (১১ জুলাই) বান্দরবান সদরের হাসপাতাল এলাকার সাব বিদ্যুৎ কেন্দ্রেটিতে এ বন্যার পানি প্রবেশ করতে শুরু হয়েছে।

বান্দরবান বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, সাবস্টেশনটি বন্ধ করতে হলে বালাঘাটা, স্বর্ণমন্দির, ঢলুপাড়া, নিউগুলশান, ছাইংগ্যা, কালাঘাটা, হানসামাপাড়াসহ আশপাশের কয়েকটি এলাকার ১০ হাজারের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।

এদিকে বান্দরবান-কেরানীহাট সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসের কারণে বিদ্যুৎ বিভাগের ৩৩ কেভি সঞ্চালন লাইনের ওপর গাছ পড়ে তার ছিঁড়ে গেছে। ফলে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।

অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে। বান্দরবান-কেরানীহাট, বান্দরবান-রোয়াংছড়ি, বান্দরবান-রাঙ্গামাটি এবং লামা-আলীকদম সড়কের বিভিন্ন স্থানে পানি উঠে যাওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এর আগে, ২০২৩ সালের ভয়াবহ বন্যায় বান্দরবান বিদ্যুৎ অফিসের এ বিদ্যুৎ কেন্দ্রটি প্লাবিত হয়ে ছোটবড় অন্তত ৬টি ট্রাসফর্মা নষ্ট হয়েছিল। এতে ওই এলাকায় প্রায় ৪ দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল গ্রাহকরা।

বান্দরবান বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন বলেন, সকাল থেকে সাব স্টেশনটিতে বন্যার পানি প্রবেশ করছে। বিপৎসীমা অতিক্রম করলে এ স্টেশনটি বন্ধ করে দেওয়া হবে বলে জানান তিনি।

নয়ন চক্রবর্তী/কেএইচকে/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)