সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

কুষ্টিয়ায় ৪০ দেশি শালিক পাখি উদ্ধার

কুষ্টিয়ায় পাচারের সময় ৪০টি দেশীয় শালিক পাখি উদ্ধার করেছে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশন (বিবিসিএফ)।

কুষ্টিয়ায় পাচারের সময় ৪০টি দেশীয় শালিক পাখি উদ্ধার করেছে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশন (বিবিসিএফ)।

রোববার (১১ মে) সন্ধ্যার পর শহরের মজমপুর গেট সংলগ্ন মজমপুর জামে মসজিদের সামনে থেকে এই পাখিগুলো উদ্ধার করে বিবিসিএফ'র কুষ্টিয়া টিম।

জানা যায়, রোববার ভেড়ামারা উপজেলার নয় মাইল কাচারি এলাকার পাখি ব্যবসায়ী চঞ্চলের কাছ থেকে ২০০ টাকার বিনিময়ে ৪০টি পাখি শ্যামলী পরিবহনে তুলে দেওয়ার উদ্দেশ্যে মজমপুর গেটে নিয়ে আসেন সিএনজিচালিত অটোরিকশাচালক তারেক। সেখানে স্থানীয় পাভেল রহমান নামে এক ব্যবসায়ী অনেকগুলো দেশীয় পাখি দেখতে পেয়ে বিবিসিএফ কুষ্টিয়া টিমকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে পাখিগুলোকে উদ্ধার করে।

পরে বনবিভাগের সদস্যরা এসে পাখিসহ সিএনজিচালিত অটোরিকশা ও এর চালককে আটক করে বনবিভাগের অফিসে নিয়ে যান। এরপর মুচলেকা নিয়ে চালককে ছেড়ে দেওয়া হয়। পাখিগুলোকে সোমবার (১২ মে) দিনের বেলায় অবমুক্ত করার কথা রয়েছে।

বিবিসিএফ'র সহ-সভাপতি শাহাবউদ্দিন মিলন, কুষ্টিয়া টিমের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাব্বির আল নাফিজ, দপ্তর সম্পাদক মীর কুশল, বনবিভাগ কুষ্টিয়ার মিলন, সোনা সাত্তার উদ্ধার অভিযানে অংশ নেন।

আল-মামুন সাগর/এমএন/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)