সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

কলকাতায় গেলো ৪০০ কেজি আম

ভারতের কলকাতায় বাংলাদেশি উপ-দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪০০ কেজি মৌসুমি ফল আম পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের কলকাতায় বাংলাদেশি উপ-দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪০০ কেজি মৌসুমি ফল আম পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৯ জুলাই) দুপুরের দিকে বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে এসব আম।

বন্দর সূত্র জানায়, আম বা ইলিশ মাছ উপহার হিসেবে ভারতে পাঠানোর সময় উভয় দেশে ডজনখানিক কর্মকর্তা উপস্থিত থাকতেন। তবে এবার ব্যতিক্রম ঘটলো। এবার আম পাঠানোর জন্য দুই দেশের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মো. আজিজ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-দূতাবাসের নামে ৪০০ কেজি (৮১ কার্টন) আম ভারতে পাঠানো হয়েছে। রবি ইন্টারন্যাশনাল নামের একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান বিল অব এন্ট্রির মাধ্যমে আমগুলো ভারতে পাঠায়।

এর আগে আমগুলো নিয়ে ঢাকা মেট্রো-ণ-২০-২৭৯০ নম্বরের একটি ট্রাকে করে মো. মোক্তার নামের এক বাংলাদেশি ট্রাকচালক স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে আসেন। পরে এখানকার আনুষ্ঠানিকতা শেষে পেট্রাপোলে রওয়ানা দেন।

মো. জামাল হোসেন/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)