সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

মটরশুটি ক্ষেতে বিষ দিয়ে ৪০০ কবুতর হত্যা

যশোরের মণিরামপুরে মটরশুটি ক্ষেতে বিষ দিয়ে প্রায় চারশ কবুতর হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার তাজপুর গ্রামে ক্ষেতের মালিক সাজ্জাত হোসেনের দেওয়া বিষে ওই কবুতরগুলোর মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

যশোরের মণিরামপুরে মটরশুটি ক্ষেতে বিষ দিয়ে প্রায় চারশ কবুতর হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার তাজপুর গ্রামে ক্ষেতের মালিক সাজ্জাত হোসেনের দেওয়া বিষে ওই কবুতরগুলোর মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সাজ্জাত হোসেন যশোরের মণিরামপুর উপজেলার তাজপুর গ্রামের এরশাদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুক্তারপুর তালসারি তেতুলতলা মাঠে দুই বিঘা জমিতে মটরশুটি চাষ করেছেন একই গ্রামের সাজ্জাত হোসেন। তিন দিন আগে ওই ক্ষেতে বিষ প্রয়োগ করেন তিনি। এতে গত দু'দিনে মটরশুটি খেয়ে অন্তত ৪শ কবুতর মারা গেছে।

তাজপুর গ্রামের বিল্লাল হোসেন, তোরাফ আলী, আজিজুর রহমান, ফজলুর রহমানসহ ক্ষতিগ্রস্ত কবুতর মালিকরা জানান, গ্রামের অনেক মানুষের পোষা কবুতর এভাবে মারা হয়েছে। তারা এ ন্যাক্কারজনক ঘটনার বিচার দাবি করেছেন।

এ ব্যাপারে ক্ষেতের মালিক সাজ্জাত হোসেন বিষ প্রয়োগের বিষয়টি স্বীকার করে বলেন, লাভের আশায় মটরশুটি লাগিয়েছি। টাকা-পয়সা খরচ করে চাষকৃত মটরশুটি কবুতর খেয়ে ফেলায় বিষ প্রয়োগ করেছি। এতে কবুতর মারা গেলে তার কিছু করার নেই।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

মিলন রহমান/এফএ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)