সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

রেস্টুরেন্টে ফ্রিজভর্তি অতিথি পাখির মাংস

সিলেট নগরের বহুল পরিচিত পাঁচভাই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জবাই করা অতিথি পাখি ও পরিযায়ী পাখির মাংস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সিলেট নগরের বহুল পরিচিত পাঁচভাই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জবাই করা অতিথি পাখি ও পরিযায়ী পাখির মাংস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় রেস্টুরেন্টের দুই ব্যবস্থাপককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে যৌথভাবে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে খাবারের সঙ্গে অতিথি পাখি অবৈধভাবে বিক্রি ও সংরক্ষণের অভিযোগে পাঁচভাই রেস্টুরেন্টের দুই ব্যবস্থাপককে গ্রেফতার করা হয়। তারা হলেন- আব্দুল আওয়াল ও কাউসার আহমদ।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে অভিযানে নামে র্যাব-৯, সিলেট জেলা প্রশাসন এবং বন বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের এনডিসি মো. হেলাল চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম, র্যাব-৯-এর সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী ও বন বিভাগের রেঞ্জার মো. দেলোয়ার রহমান।

অভিযানে সহযোগিতা করেন- বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, যুগ্ম-সাধারণ সম্পাদক ছামির মাহমুদ ও বাপার সংগঠক বদর চৌধুরী।

অভিযানের সময় পাঁচভাই রেস্টুরেন্টের ফ্রিজে সংরক্ষণ করা ২৫টি অতিথি পাখি, ২৯টি সাদা ও কানি বক ও আটটি বালিহাঁস এবং রান্না করা আরও ৩৯টি পাখির মাংস জব্দ করা হয়।

পরে অবৈধভাবে পাখি বিক্রির অভিযোগে দুইজনকে গ্রেফতার করে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। গ্রেফতার দুইজনসহ রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়।

জেলা প্রশাসনের এনডিসি মো. হেলাল চৌধুরী বলেন, এরা অতিথি পাখি জবাই ও রান্না করে বিক্রি করে বন্যপ্রাণি সংরক্ষণে অপরাধ করেছেন। তাই শুধু জরিমানা করে তাদের ছেড়ে দেয়া যায় না। থানায় মামলা দিয়ে বিচারিক প্রক্রিয়ায় তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বলেন, পাঁচভাই রেস্টুরেন্টে অবৈধভাবে পাখি বিক্রির অভিযোগটি দীর্ঘদিনের। ৮-১০ দিন আগে বিষয়টি বন বিভাগকে জানাই। কিন্তু আইনি কিছু বিধি-নিষেধের কারণে এতে সম্পৃক্ত হয় র্যাব-৯ ও জেলা প্রশাসন। সর্বশেষ মঙ্গলবার ক্রেতা সেজে পাখি রেস্টুরেন্টে আছে বিষয়টি নিশ্চিত হয়ে প্রশাসনকে নিয়ে অভিযান চালানো হয়। সিলেটের একটি জনপ্রিয় রেস্টুরেন্ট যদি অবৈধভাবে পাখি বিক্রি করে এবং সাধারণ মানুষও তা গ্রহণ করে তাহলে তো পাখি শিকারিরা উৎসাহিত হবে। এ ব্যাপারে আমাদের আরও সচেতন হওয়া উচিত।

ছামির মাহমুদ/এএম/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)