সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

কামারখন্দে আধুনিক পদ্ধতিতে ছাগল পালন

সিরাজগঞ্জের কামারখন্দে আধুনিক পদ্ধতিতে ছাগল পালন শুরু করেছেন এক উদ্যোক্তা। দেশের বিভিন্ন প্রান্তে এই পদ্ধতিতে বাণিজ্যিকভাবে ছাগলের খামার গড়ে তুলেছেন অনেকে। দুই বিঘা জমির উপর এই খা

সিরাজগঞ্জের কামারখন্দে আধুনিক পদ্ধতিতে ছাগল পালন শুরু করেছেন এক উদ্যোক্তা। দেশের বিভিন্ন প্রান্তে এই পদ্ধতিতে বাণিজ্যিকভাবে ছাগলের খামার গড়ে তুলেছেন অনেকে। দুই বিঘা জমির উপর এই খামারটি গড়ে তুলেছেন উপজেলার ঝাঐল ইউনিয়নের স্বল্প মাহমুদপুর গ্রামের রাজু সেখ, ইতিমধ্যে এই খামারটি এলাকার মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

নিবিড় (ইন্টেনসিভ) পদ্ধতিতে ছাগলগুলো রাখার জন্য গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন ঘর ছাগলগুলোকে খাওয়ানোর জন্য চাষ করেছেন উন্নত মানের সবুজ ঘাস, প্রথম অবস্থায় বিভিন্ন জাতের কিছু সংখ্যক ছাগল উঠলেও এই খামারের মধ্যে কয়েক শত ছাগল পালনের পরিকল্পনা করেছেন তিনি।

প্রত্যেকদিন ছাগলগুলোকে খাওয়ানো সঠিকভাবে পরিচর্যা করা এই কাজগুলো তিনি একাই করেন। আকাশ সংস্কৃতির মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন জনের পরামর্শ নিয়ে এই কাজগুলো করছেন। এই খামারটি ঘিরে লক্ষ টাকার স্বপ্ন দেখছেন রাজু সেখ। খামারে কয়েক প্রজাতির ছাগল রয়েছে। এসবের মধ্যে রয়েছে ব্ল্যাক বেঙ্গল, বিটল, শিরহি, গুজরী, হারিয়ানা, কারলী কোটা, তোতাপারি, যমুনাপারি ও গাড়ল। তা ছাড়া ক্রস জাতের ছাগলও রয়েছে।

তিনি জানান, বর্তমানে এই আধুনিক পদ্ধতিতে ছাগল পালন করতে অনেকেই উদ্যোগী হচ্ছে, এই ব্যবসাটি অনেকটাই ঝুঁকিমুক্ত যাতে অল্প বিনিয়োগে অধিক মুনাফা অর্জন করা সম্ভব। বৈশ্বিক মহামারী করোনা কালীন সময়ে অনেকে বেকার হয়ে পড়েছেন ঘরে বসে না থেকে উদ্যোক্তা হন, এতে অনেকের কর্মসংস্থান হবে।

আমি ১৫ টি ছাগল নিয়ে যাত্রা শুরু করেছি কয়েক মাসের মধ্যে ৪টি ছাগল ৯ টি বাচ্চা দিয়েছে। আধুনিক পদ্ধতিতে ছাগল পালন নিয়ে আমার দীর্ঘদিন ধরে পরিকল্পনা ছিল এবং ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন খামারির দিকনির্দেশনা নিয়ে খামারটি এগিয়ে নিয়ে যাচ্ছি।

আমাদেরসময়.কমসূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)