সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

বোরোর চরের কাঁচামরিচ যাচ্ছে মধ্যপ্রাচ্য-ইউরোপে

ময়মনসিংহ সদর উপজেলার বোরোর চরের সবজির খ্যাতি দেশজুড়ে। এখানকার কাঁচামরিচ দেশ ছাড়িয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য-ইউরোপেও। ইতোমধ্যে ৬০ জনেরও বেশি কৃষককে নিয়ে তিনটি রপ্তানিকারক টিম করা হয়েছে। সবজি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস এলাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এ নিয়ে বেশ অগ্রসরও হয়েছে

ময়মনসিংহ সদর উপজেলার বোরোর চরের সবজির খ্যাতি দেশজুড়ে। এখানকার কাঁচামরিচ দেশ ছাড়িয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য-ইউরোপেও। ইতোমধ্যে ৬০ জনেরও বেশি কৃষককে নিয়ে তিনটি রপ্তানিকারক টিম করা হয়েছে। সবজি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস এলাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এ নিয়ে বেশ অগ্রসরও হয়েছে।

বোরোর চরসহ সদর উপজেলা ঘুরে দেখা গেছে, ব্রহ্মপুত্র নদের কোলঘেঁষে তৈরি হয়েছে বিশাল সবজি হাব বা কেন্দ্র। চোখ যত দূর যায় এলাকাজুড়েই কেবল সবুজ আর সবুজ। সবজি আর সবজি। স্থানীয়রা জানান, নানা জাতের সবজি হয় সেখানে; কাঁচামরিচ, বেগুন, টমেটো, শসা, ফুলকপি, বাঁধাকপি প্রভৃতি।

সরকারি হিসাবে, গত বছর উপজেলায় তিন হাজার হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এবার আরও বেশি জায়গাজুড়ে চাষ হচ্ছে। এর মধ্যে বোরোর চর ইউনিয়নে শুধু কাঁচামরিচই চাষ হয়েছে ৪২০ হেক্টর জমিতে। ফলন বেশি, লাভও অনেক। তাই দিন দিন বাড়ছে সবজি চাষের এলাকা।

বোরোর চরে নিজের মরিচক্ষেতে কাজ করছিলেন চাষি কামরুল ইসলাম। তিনি জাগো নিউজকে বলেন, 'এ বছর চার বিঘার মতো জমিতে চাষাবাদ করেছি। ফুলকপি আর মরিচ। এখানে দুই বিঘা জমিতে শুধুই কাঁচামরিচ ।'

কামরুল বলেন, 'ছয় থেকে সাত মাস এই মরিচ গাছ টিকবে। সেপ্টেম্বরে লাগানো হয়েছে। কিছু মরিচ বিক্রি করেছি। দুই বিঘা জমি থেকে আশা করছি ১০ বা ৭ দিন দিন পরপর প্রতি তোলায় ৫৪ মণ করে মরিচ পাবো। প্রথমে মণ বিক্রি করেছি ৪ হাজার ৭০০ টাকায়। গত বাজারে কমে হয়েছে ২ হাজার ১০০ টাকা। আগাম মরিচ হওয়ায় দাম বেশি পেয়েছি তখন। দুই বিঘা জমিতে আশা করি সাত মাসে তিন লাখ টাকার বেশি আসবে। খরচ যাবে মোটামুটি ৮০-৯০ হাজার টাকা।'

কামরুল ইসলামের মতো অনেক চাষিই এখানকার জমিতে মরিচ চাষ করেছেন। এই মরিচ দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি করা যাবে। ইতোমধ্যে রপ্তানি প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানান চাষি কামরুল। তিনি বলেন, 'তিনটি গ্রুপে আমাদের ৬৩ জনের একটি তালিকা হয়েছে। আমরা কাঁচামরিচ রপ্তানি করবো।'

সবজি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস এলাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ফিল্ড অফিসার মিথুন বিশ্বাস ও স্থানীয় কৃষি অফিসের ফিল্ড সুপারভাইজারের সঙ্গে কথা বলেও এর সত্যতা মিলেছে।

মিথুন বিশ্বাস জাগো নিউজকে বলেন, 'ময়মনসিংহের বোরোর চরে আমি গিয়েছি। সেখানকার কাঁচামরিচ রপ্তানিযোগ্য মনে হয়েছে। এজন্য কৃষকদের সঙ্গে কথা বলেছি। ২০ জন করে ৬৩ জনের তিনটি টিম করেছি। এরপর (ঢাকার) খামারবাড়ি থেকে একটা টিম যাবে, আমাদের অ্যাসোসিয়েশনেরও একটা টিম যাবে। তারপর বিষয়টি চূড়ান্ত হবে।

তিনি বলেন, 'শাক-সবজি সারাদেশের বিভিন্ন জায়গা থেকে বিদেশে রপ্তানি করি আমরা। বোরোর চর থেকে আপাতত এবছর কাঁচামরিচ দিয়ে রপ্তানি শুরু করবো। কাঁচামরিচ বেশি যায় সৌদি আরবে। তবে ইউরোপেও যায়।'

ময়মনসিংহ সদর উপজেলা কৃষি অফিসার তাহমিনা ইয়াসমিন জাগো নিউজকে বলেন, 'এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের কিছু লোকজন এসেছিলেন। ভিজিট করে গেছেন। কৃষকদের সঙ্গে কথা বলেছেন। এরপর তাদের যে প্রক্রিয়া সে অনুযায়ী গ্রুপ গঠন করা হয়েছে। কৃষকদের সঙ্গে নেগোসিয়েশন হলে রপ্তানি হবে। এরকম একটা বিষয় আমি জানি।'

তিনি বলেন, 'সদর উপজেলায় গত বছর তিন হাজার হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। অবশ্য এবার আরও বেশি। ফলন ভালো, লাভও বেশি। এজন্য আমাদের সবজি চাষের এরিয়া ক্রমাগত বাড়ছে। এবার বোরোর চরে শুধু কাঁচামরিচই ৪২০ হেক্টর জমিতে আবাদ হয়েছে।'

অজপাড়া গাঁয়ের এই সবজি বিদেশে রপ্তানি হচ্ছে, এতে কৃষকদের পাশাপাশি কর্মকর্তারাও বেশ খুশি। তারা এটিকে ইতিবাচকভাবে নিয়ে সহযোগিতা করছেন। তবে ব্রহ্মপুত্র নদের কোলঘেঁষা এ বিশাল সবজি হাবের ইতিবাচক ও স্বস্তিদায়ক খবরের পাশাপাশি সড়ক অবকাঠামোসহ নানা সংকটও আছে। যেগুলো সমাধানে সরকারের সহযোগিতা চান কৃষকরা।

এসইউজে/এইচএ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)