সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

কলাপাড়ায় মাইকিং করে ইলিশ বিক্রির ধুম

রাত ১২টা থেকে সাগর ও নদীতে শুরু হয়েছে ইলিশসহ সব ধরনের মাছ আহরণের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা। এই ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন ও মজুত নিষিদ্ধ করেছে সরকার। তাই শেষ দিনে পটুয়াখালীর কলাপাড়ার বিভিন্ন বাজারে ছিল ইলিশ বিক্রির ধুম।

রাত ১২টা থেকে সাগর ও নদীতে শুরু হয়েছে ইলিশসহ সব ধরনের মাছ আহরণের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা। এই ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন ও মজুত নিষিদ্ধ করেছে সরকার। তাই শেষ দিনে পটুয়াখালীর কলাপাড়ার বিভিন্ন বাজারে ছিল ইলিশ বিক্রির ধুম।

সন্ধ্যার পর পরই মাইকিং করে উপজেলার মহিপুর, আলীপুর, কুয়াকাটা, চাপলি, বাবলাতলা, ধুলাস্বারসহ বিভিন্ন মাছের বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে চলে ইলিশ বিক্রি। ক্রেতা-বিক্রেতাদের হাঁক-ডাকে মুখরিত হয়ে ওঠে এসব বাজার। তবে আগের তুলনায় দাম সামান্য কমেছে বলে দাবি ক্রেতা-বিক্রেতাদের।

এসব বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা, ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৪০০ টাকা, ৬০০ গ্রামের ইলিশ ৮০০ থেকে এক হাজার টাকা এবং ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে।

শুক্রবার ও শনিবার দুদিনে গভীর সাগর থেকে মহিপুর ও আলীপুর বিএফডিসি মার্কেটে জেলেদের নিয়ে আসা ইলিশই দক্ষিণের এসব বাজারে বিক্রি হয় বলে জানায় মৎস্য বিভাগ।

কলাপাড়া মাছ বাজারে ইলিশ কিনতে আসা ক্রেতা শফিক মিয়া বলেন, বাজারে প্রচুর মাছ রয়েছে। তবে দাম তেমন বেশি একটা কমেনি। ৩৫০ টাকা কেজি দরে তিন কেজি ছোট ইলিশ কিনেছি।

অপর ক্রেতা সোহাইব মিয়া বলেন, এক কেজি ওজনের দুটি ইলিশ ১৬০০ টাকা কেজি দরে কিনেছি।

কলাপাড়া মাছ বাজারের বিক্রেতা মিন্টু বলেন, আমরা মহিপুর থেকে এখানে মাছ কিনে এনেছি। বেশি দামে কিনে আনলেও এখন কমে বিক্রি করতে হচ্ছে। প্রচুর সরবরাহ থাকা সত্ত্বেও সকালে মহিপুরে মাছের দাম এত কম ছিল না।

কুয়াকাটা মেয়র বাজারের আড়তদার জয়নাল ঘরামি বলেন, প্রতি বছর এই রাতে এত ইলিশ আসে যে পানির দামে ক্রেতা পায় কিন্তু এখন মাছ কম হওয়ায় দাম এখনো অনেকের নাগালের বাইরে। আমরা যে মাছ এক জেলের কাছ থেকে পেতাম সে মাছ এখন ১০ জেলেও নিয়ে আসে না।

কলাপাড়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, গত দুইদিনে গভীর সাগর থেকে অধিকাংশ মাছ ধরার ট্রলার মহিপুর ও আলীপুরে ফিরে এসেছে। ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছের প্রচুর সরবরাহ রয়েছে। তবে দুই দিনে ঠিক কী পরিমাণ ইলিশ এসেছে সেটি এখনো নিশ্চিত বলা যাচ্ছে না।

আসাদুজ্জামান মিরাজ/বিএ

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)