সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা৩২°আংশিক মেঘলাআর্দ্রতা ৪৭%বাতাস ৬ কিমি/ঘ

সাড়ে ৬ কোটি টাকা বিক্রির আশা

চট্টগ্রামের মিরসরাইয়ে চলতি মৌসুমে সাড়ে ৬ কোটি টাকার কচু বিক্রির আশা করছেন চাষিরা। এরই মধ্যে প্রায় বেশিরভাগ কচু বাজারে বিক্রি করা হয়েছে। এখন জমি থেকে কচু উত্তোলন ও বাজারে বিক্রি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা।

চট্টগ্রামের মিরসরাইয়ে চলতি মৌসুমে সাড়ে ৬ কোটি টাকার কচু বিক্রির আশা করছেন চাষিরা। এরই মধ্যে প্রায় বেশিরভাগ কচু বাজারে বিক্রি করা হয়েছে। এখন জমি থেকে কচু উত্তোলন ও বাজারে বিক্রি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবার ১৫০ একর জমিতে কচু আবাদ করা হয়েছে। উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার মধ্যে সবচেয়ে বেশি কচু চাষ হয় মঘাদিয়া ইউনিয়নে। এখানকার জমিগুলো অপেক্ষাকৃত নিচু হওয়ায় অন্য কোনো ফসল চাষ সম্ভব নয়। এ জন্য কৃষকেরা যুগ যুগ ধরে কচু চাষ করছেন। এছাড়া উপজেলার সাহেরখালী, হাইতকান্দি, খৈয়াছরা, কাটাছরা ইউনিয়নসহ বিভিন্ন এলাকার নিচু জমিতে কচু চাষ করা হয়।

কৃষক শামসুল আলম বলেন, 'আমি প্রায় ২৫ বছর ধরে কচু চাষ করে আসছি। এবারও ৬৫ শতক জমিতে চাষ করেছি। এরই মধ্যে প্রায় ১ লাখ ৯৫ হাজার কচু, লতি ও পোঁপা বিক্রি করেছি। আরও ১৫ দিন ধরে বিক্রি করতে পারবো।'

আরও পড়ুন: টবে মরিচ চাষ করার নিয়ম

মিরসরাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চাষি শহীদুল ইসলাম বলেন, 'আমি ৭০ শতক জমিতে কচু আবাদ করেছি। আমার জমি নিচু হওয়ায় বছরের বেশিরভাগ সময় পানি জমে থাকে। তাই অনেক বছর ধরে কচু আবাদ করে লাভবান হই। এবারও প্রায় ২ লাখ টাকার কচু বিক্রি করেছি।'

শুধু শহীদুল নন, এভাবে কচু চাষের সঙ্গে জড়িত আছেন উপজেলার অনেক কৃষক। কচু চাষ করে তারা এখন অনেকটা স্বাবলম্বী। চাষি ভোলা মিয়া বলেন, 'উপজেলার মধ্যে আমাদের গ্রামে সবচেয়ে বেশি কচু আবাদ করা হয়। বাপ-দাদার আমল থেকে কচু চাষ হয়ে আসছে। আমরা এখনো কচু চাষ করে যাচ্ছি।'

জমি থেকে কচু উত্তোলনের কাজে নিয়োজিত শ্রমিক শাহাদাত হোসেন ও কামরুল বলেন, 'প্রতি বছর এ মৌসুমে আমরা কচু উত্তোলনের কাজ করি। ১৫০টি কচু তুলে বিক্রির জন্য তৈরি করে দিলে ৮০০ টাকা পাই। ভোর ৫টা থেকে কাজ শুরু করলে বেলা ১২টার মধ্যে শেষ হয়ে যায়। দিনের বাকি সময়ে অন্য কাজ করতে পারি।'

আরও পড়ুন: বিশ্বে কত জাতের কাঁচা মরিচ জন্মে?

মিরসরাই পৌরসভার কচুয়া এলাকার চাষি আব্দুল করিম বলেন, 'এবার আমি ৩০ শতক জায়গায় কচুর আবাদ করেছি। আমার প্রায় ৫০ হাজার টাকার মতো খরচ হয়েছে। একশ কচু আকার ভেদে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি করি। কচুর লতি মণ হিসেবে দেড় হাজার টাকা করে বিক্রি করা হয়।'

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, 'চলতি মৌসুমে উপজেলায় ১৫০ একর জমিতে ৫০০ কৃষক কচু চাষ করেছেন। যাতে উৎপাদন হয়েছে ৩ হাজার ৩০০ মেট্রিক টন। কচুর বর্তমান বাজারমূল্য কেজিপ্রতি ২০ টাকা। এ হারে ৬ কোটি ৬০ লাখ টাকার কচু বিক্রি হবে। এ বছর রেকর্ড ছাড়িয়েছে। কচুর লতি এবং ফুল (পোঁপা) এ হিসাবের মধ্যে ধরা হয়নি।'

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

ঝিনাইদহে আগাম শীতের সবজিতে ভালো ফলন, উপকরণের দামে চিন্তা

ঝিনাইদহে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ৬ হাজার ৫০ হেক্টরে আগাম শীতের সবজি আবাদ হয়েছে; ফলন ও দাম ভালো, তবে সার, কীটনাশক আর জ্বালানির দামে খরচ বেড়েছে।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

ঝিনুক মাশরুমে ব্যবসা, পুষ্টি আর সাহস: ঘানার বার্নিস আগবোয়াদার গল্প

অ্যালবিনিজম নিয়ে বেড়ে ওঠা ঘানার বার্নিস ইয়াও আগবোয়াদা মাশরুম জেনারেল প্রতিষ্ঠা করে ঝিনুক মাশরুম চাষ ও প্রক্রিয়াজাত করছেন, এর পুষ্টিগুণ নিয়ে সচেতনতা বাড়াচ্ছেন এবং নারী ও প্রতিবন্ধী মানুষের জন্য কৃষির দরজা খুলছেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

দুই সেট ক্রোমোজোমের আলুতে প্রচলিত জাতের সমান ফলন, কানাডার গবেষণা

কানাডার কৃষি বিভাগের বিজ্ঞানীরা ৭২১টি ডিপ্লয়েড আলুর ক্লোন পরীক্ষা করে দেখেছেন, টেবিল ও চিপসের জাতের ২৯ শতাংশ পর্যন্ত প্রচলিত চার সেট ক্রোমোজোমের আলুর সমান বা বেশি ফলন দিয়েছে, সংরক্ষণেও ভালো।

Farms.com১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)