সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

বর্ষায় টবের গাছ সুস্থ রাখতে যা করবেন

বর্ষাকাল গাছের বেড়ে ওঠার জন্য অনুকূল হলেও টবে লাগানো গাছের ক্ষেত্রে এই মৌসুমে কিছু বাড়তি যত্নের প্রয়োজন হয়। অতিরিক্ত বৃষ্টির পানি, দীর্ঘ সময় মাটি ভেজা থাকা, পর্যাপ্ত রোদ না পাওয়া এবং ছত্রাকের সংক্রমণ-এসব কারণে অনেক সময় সুস্থ গাছও নষ্ট হয়ে যেতে পারে। তবে কয়েকটি সহজ নিয়ম মেনে চললে বর্ষাজুড়ে

বর্ষাকাল গাছের বেড়ে ওঠার জন্য অনুকূল হলেও টবে লাগানো গাছের ক্ষেত্রে এই মৌসুমে কিছু বাড়তি যত্নের প্রয়োজন হয়। অতিরিক্ত বৃষ্টির পানি, দীর্ঘ সময় মাটি ভেজা থাকা, পর্যাপ্ত রোদ না পাওয়া এবং ছত্রাকের সংক্রমণ-এসব কারণে অনেক সময় সুস্থ গাছও নষ্ট হয়ে যেতে পারে। তবে কয়েকটি সহজ নিয়ম মেনে চললে বর্ষাজুড়েই টবের গাছ থাকবে সবুজ, সতেজ ও প্রাণবন্ত।

বর্ষায় টবের গাছের সবচেয়ে বড় শত্রু হলো পানি জমে থাকা। টবের নিচের ড্রেনেজ হোল বন্ধ থাকলে অতিরিক্ত পানি বের হতে পারে না, ফলে শিকড়ে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এবং শিকড় পচে যাওয়ার আশঙ্কা বাড়ে। তাই নিয়মিত টবের ছিদ্র পরীক্ষা করুন এবং প্রয়োজনে টবের নিচে স্ট্যান্ড ব্যবহার করুন, যেন পানি সহজেই বেরিয়ে যেতে পারে।

বৃষ্টির সময় অনেকেই অভ্যাসবশত প্রতিদিন গাছে পানি দেন। কিন্তু বর্ষাকালে মাটি অনেকক্ষণ ভেজা থাকে। তাই পানি দেওয়ার আগে আঙুল দিয়ে মাটির আর্দ্রতা পরীক্ষা করুন। উপরের কয়েক সেন্টিমিটার মাটি শুকিয়ে গেলে তবেই পানি দিন।

টানা ভারী বৃষ্টিপাত হলে টবের গাছ বারান্দা, ছাউনি বা এমন স্থানে সরিয়ে রাখুন যেখানে আলো-বাতাস থাকবে, কিন্তু সরাসরি অতিরিক্ত বৃষ্টি পড়বে না। এতে গাছ অতিরিক্ত পানির চাপ থেকে রক্ষা পাবে।

দীর্ঘদিন ভেজা থাকার কারণে টবের মাটি শক্ত হয়ে যেতে পারে। এতে শিকড় পর্যাপ্ত বাতাস পায় না। তাই খুব সতর্কভাবে মাটির ওপরের অংশ সামান্য আলগা করে দিন। এতে বাতাস চলাচল বাড়বে এবং গাছের বৃদ্ধি ভালো হবে।

বর্ষাকালে আর্দ্রতার কারণে ছত্রাকজনিত রোগ দ্রুত ছড়ায়। হলুদ, কালচে দাগযুক্ত বা পচে যাওয়া পাতা এবং শুকিয়ে যাওয়া ডাল দ্রুত অপসারণ করুন। এতে রোগ অন্য অংশে ছড়িয়ে পড়ার ঝুঁকি কমে যায়।

বৃষ্টির দিনে সূর্যের আলো কম থাকলেও গাছ এমন স্থানে রাখুন যেখানে পর্যাপ্ত প্রাকৃতিক আলো ও বাতাস পৌঁছায়। গাছগুলো খুব কাছাকাছি না রেখে কিছুটা দূরত্ব বজায় রাখলে বাতাস চলাচল সহজ হয় এবং ছত্রাকের সংক্রমণও কমে।

অতিরিক্ত বৃষ্টির সময় রাসায়নিক সার প্রয়োগ করলে তা ধুয়ে যেতে পারে বা গাছের শিকড়ের ক্ষতি করতে পারে। বর্ষাকালে পরিমিত পরিমাণ জৈব সার বা কম্পোস্ট ব্যবহার করলে গাছ ধীরে ধীরে পুষ্টি পায় এবং সুস্থ থাকে।

বর্ষায় শামুক, স্লাগ, মিলিবাগ, এফিডসহ বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ বাড়তে পারে। তাই সপ্তাহে অন্তত এক বা দুইবার গাছের পাতা, কাণ্ড ও মাটি ভালোভাবে পরীক্ষা করুন। সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিলে গাছকে সহজেই রক্ষা করা যায়।

টবের ভেতরে জন্মানো আগাছা গাছের পুষ্টি ও পানি ভাগ করে নেয়। পাশাপাশি এগুলো পোকামাকড় ও রোগজীবাণুর আশ্রয়স্থলও হতে পারে। তাই নিয়মিত আগাছা পরিষ্কার রাখুন।

টবের চারপাশে শুকনো পাতা, পচা ফুল বা ময়লা জমে থাকলে সেখানে ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্মাতে পারে। তাই নিয়মিত টব ও আশপাশ পরিষ্কার রাখুন। পরিচ্ছন্ন পরিবেশ গাছকে রোগমুক্ত রাখতে সাহায্য করে।

বর্ষাকালে টবের গাছ সুস্থ রাখতে খুব বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না; দরকার শুধু নিয়মিত পর্যবেক্ষণ ও সঠিক পরিচর্যা। পানি জমতে না দেওয়া, প্রয়োজন অনুযায়ী পানি দেওয়া, পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করা এবং রোগ-পোকার আক্রমণ দ্রুত মোকাবিলা করার মাধ্যমে টবের গাছ সহজেই সুস্থ রাখা সম্ভব। সামান্য যত্নেই বর্ষাজুড়ে আপনার বারান্দা বা ছাদের বাগান থাকবে সবুজ, সতেজ ও মনোমুগ্ধকর।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)