সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

সাত মসজিদ রোডে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

প্রকৃতির সঙ্গে ভারসাম্যপূর্ণ উন্নয়ন না হলে তার ফলাফল হয় বিপর্যয়কর। সাম্প্রতিক সময়ে রাজধানীর তাপমাত্রা রেকর্ড বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় অক্সিজেনের অকৃত্রিম উৎস গাছ কাটার সিদ্ধান্ত হবে আত্মঘাতী। উন্নয়নের নামে গাছ উজাড়ের এসব গণবিরোধী নীতি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

প্রকৃতির সঙ্গে ভারসাম্যপূর্ণ উন্নয়ন না হলে তার ফলাফল হয় বিপর্যয়কর। সাম্প্রতিক সময়ে রাজধানীর তাপমাত্রা রেকর্ড বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় অক্সিজেনের অকৃত্রিম উৎস গাছ কাটার সিদ্ধান্ত হবে আত্মঘাতী। উন্নয়নের নামে গাছ উজাড়ের এসব গণবিরোধী নীতি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

মঙ্গলবার (১৬ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানীর সাত মসজিদ সড়কের গাছ কাটার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগর কমিটি।

মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক মঞ্জু ধর। তিনি বলেন, পরিপূর্ণ একটি গাছ অন্তত দুজন মানুষের সারা বছরের অক্সিজেনের যোগান দেয়। বাৎসরিক ৪৮ পাউন্ড হারে কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে একটি গাছ গ্রীন হাউজ প্রক্রিয়াকে রুখতে সাহায্য করে। তাই সারাবিশ্বে আজ প্রকৃতি ও পরিবেশ রক্ষার সচেতনতা বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। অথচ বাংলাদেশের বিভিন্ন কর্তৃপক্ষ উন্নয়নের নামে গাছ কেটে পরিবেশ ধ্বংসের পথে হাঁটছে।

অবিলম্বে ধানমন্ডি সাত মসজিদ সড়কের গাছ কাটা বন্ধের দাবি জানিয়ে মঞ্জু ধর বলেন, উন্নয়ন প্রকল্প প্রণীত হয় জনগণের জন্য, জনগণের জীবনমান উন্নয়নের জন্য। উন্নয়নের পরিকল্পনায় তাই প্রকৃতি ও পরিবেশকে আত্মীকরণ করতে হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানাই, উন্নয়নের নামে পরিবেশ ধ্বংসের নীতি থেকে সরে নগরজুড়ে বৃক্ষ রোপণ কর্মসূচি তরান্বিত করতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের সভাপতি মাহাতাবুন্নেসা। এসময় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক রেহানা ইউনুস, সাংগঠনিক সম্পাদক কানিজ ফাতেমা খান, জুয়েলা জেবুন্নেসা খান প্রমুখ।

এএএম/এমএইচআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)