সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

আইএফআইসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

সবুজায়নের অঙ্গীকার নিয়ে সারাদেশে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে আইএফআইসি ব্যাংক। 'বৃক্ষ হোক জীবনের ছায়াসঙ্গী' স্লোগানে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সবুজায়নের অঙ্গীকার নিয়ে সারাদেশে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে আইএফআইসি ব্যাংক। 'বৃক্ষ হোক জীবনের ছায়াসঙ্গী' স্লোগানে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) বেলা ১১টায় আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার ও বিশিষ্ট নাট্যজন রামেন্দু মজুমদার আইএফআইসি টাওয়ার প্রাঙ্গণে বনজ, ফলজ ও ওষধি গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ব্যাংকের ১৩০০ শাখা-উপশাখায় এই কর্মসূচি পরিচালিত হবে।

এ সময় শাহ আলম সারওয়ার বলেন, দেশব্যাপী ছড়িয়ে থাকা আমাদের শাখা-উপশাখাগুলোতে কর্মীরা উৎসবমুখর পরিবেশে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে যেটি মাসব্যাপী চলমান থাকবে। এই সবুজায়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে বিনামূল্যে গাছের চারা দেওয়া হবে।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার আইএফআইসি ব্যাংকের পরিবেশের প্রতি সচেতনতামূলক এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শাখা-উপশাখাতে বৃক্ষরোপণের পাশাপাশি আইএফআইসি বিনামূল্যে চারা বিতরণের যে কার্যক্রম গ্রহণ করেছে সেটি প্রশংসনীয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব নিয়ে গণমানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)