সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

আবহাওয়া অনুকূলে, হাওরের কৃষকের মুখে হাসি

হাওর-বাঁওড়ের জেলা সুনামগঞ্জ। এ অঞ্চলের একটিমাত্র বোরো ফসল ঘরে তুলতে পারলে বছরটা নিশ্চিন্তে চলে যায় কৃষক পরিবারের। তবে অন্যান্য বছরের মতো এবারও হাওরের ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় ছিলেন কৃষকরা। কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে সুনামগঞ্জের বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এতে হাসি ফুটেছে কৃষকদের মুখে

হাওর-বাঁওড়ের জেলা সুনামগঞ্জ। এ অঞ্চলের একটিমাত্র বোরো ফসল ঘরে তুলতে পারলে বছরটা নিশ্চিন্তে চলে যায় কৃষক পরিবারের। তবে অন্যান্য বছরের মতো এবারও হাওরের ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় ছিলেন কৃষকরা। কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে সুনামগঞ্জের বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এতে হাসি ফুটেছে কৃষকদের মুখে।

খোঁজ নিয়ে জানা যায়, জেলার ১৩৭টি হাওরে বোরো ধানের আবাদ করেন ১০ লাখ কৃষক। সেই ধান বৈশাখের প্রথম দিন থেকে আংশিকভাবে কাটতে শুরু করেন কৃষকরা। পরে গত ১৯ এপ্রিল সুনামগঞ্জের হাওর দেখতে এসে কৃষকদের সঙ্গে নিয়ে ধান কাটা উৎসব যোগ দেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। এরপর থেকে শুরু হয় সুনামগঞ্জে পুরোদমে ধান কাটা।

সরেজমিন বিভিন্ন হাওরে দেখা যায়, হাওরগুলোতে চলছে বিরামহীনভাবে ধান কাটার কর্মযজ্ঞ। কেউ হাওর থেকে ধান গাড়িতে করে নিয়ে আসছেন। কেউ মাড়াই করছেন আবার কেউবা সেই ধান প্রখর রোদে শুকাচ্ছেন।

তবে অন্য বছরগুলোতে দেখা গেছে, এসময়ে সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়। চলতি বছর আবহাওয়া ভালো থাকায় নিশ্চিন্ত মনে স্বপ্নের সোনালি ধান কেটে ঘরে তুলতে পারছেন কৃষকরা।

কৃষক আব্দুল আওয়াল জাগো নিউজকে বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার ধানের ফলন ভালো হয়েছে। সরকার ধানের দাম বাড়িয়েছে। আশা করি এবছর আমরা একটু লাভ করতে পারবো।

করচার হাওরের কৃষক মজনু মিয়া জাগো নিউজকে বলেন, 'চলতি বছর হাওরে যে পরিমাণ ধান হয়েছে সেই ধান খাওয়ার জন্য রেখে প্রায় ৫০ মণ বিক্রি করতে পারবো। সত্যি খুব আনন্দ লাগছে।'

কিষাণী তাজবালা বেগম জাগো নিউজকে বলেন, এবছর ফলন ভালো হয়েছে। পাঁচ কেয়ার জমিতে প্রায় ৭৫ মণ ধান পাবো বলে আশা করছি। শুকানোর পর মেপে বোঝা যাবে কতটুকু ধান হলো। এ বছরের ফলনে আমি খুশি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় এবার বোরো চাষাবাদ হয়েছে দুই লাখ ২৩ হাজার ৪০৭ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ১৩ লাখ ৭০ হাজার ২০২ মেট্রিক টন। যা থেকে ৯ লাখ ১৩ হাজার ৪৬৮ মেট্রিক টন চাল উৎপাদন হবে। যার বাজারমূল্য চার হাজার ১১০ কোটি টাকা।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল কুমার সোম জাগো নিউজকে বলেন, আবহাওয়া অনূকূলে থাকায় এবছর ধান উৎপাদনের লক্ষ্য মাত্রা পূরণ হবে। এরইমধ্যে জেলার ৬০ শতাংশ ধান কাটা শেষ হয়েছে।

লিপসন আহমেদ/এসআর

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)