সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩০°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৭%বাতাস ৮ কিমি/ঘ

লবণ চাষে স্বল্পসুদে ঋণ বিতরণে সরকারের নানা উদ্যোগ

সরকার লবণচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং কক্সবাজার ও চট্টগ্রামে লবণচাষে সহায়তা দিতে স্বল্পসুদে ঋণ সুবিধা সম্প্রসারণসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সরকার লবণচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং কক্সবাজার ও চট্টগ্রামে লবণচাষে সহায়তা দিতে স্বল্পসুদে ঋণ সুবিধা সম্প্রসারণসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৬ আসনের সদস্য মোহাম্মদ জহিরুল ইসলামের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

শিল্পমন্ত্রী বলেন, ২০২৫-২৬ অর্থবছরে কক্সবাজারের ৩২ হাজার ৪১০ জন এবং চট্টগ্রামের ৭ হাজার ৭৪০ জনসহ মোট ৪০ হাজার ১৫০ জন লবণচাষি ৬৭ হাজার ৭৫৭ একর জমিতে লবণচাষ করে ১৯ লাখ ৪৫ হাজার মেট্রিক টন লবণ উৎপাদন করেছেন।

তিনি বলেন, উৎপাদন ব্যয় যাচাই করে মাঠপর্যায়ে লবণের ন্যূনতম মূল্য নির্ধারণের ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে লবণচাষিরা তাদের উৎপাদিত লবণের ন্যায্যমূল্য পান।

মন্ত্রী বলেন, শিল্প খাতে ব্যবহারের জন্য লবণ আমদানির সর্বোচ্চ সীমা নির্ধারণের মাধ্যমে সরকার লবণ আমদানি নিয়ন্ত্রণ করছে। সোডিয়াম সালফেট বা ডাইসোডিয়াম সালফেটের নামে যাতে সোডিয়াম ক্লোরাইড আমদানি করা না যায়, সে জন্য শুল্ক ছাড়ের আগে পরীক্ষাগারে পরীক্ষা নিশ্চিত করা হচ্ছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকার লবণের আমদানি শুল্কহার পর্যালোচনা করছে। পাশাপাশি দেশীয়ভাবে উৎপাদিত লবণের গুণগত মান উন্নয়নে নিয়মিত চাষিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, এসব উদ্যোগের ফলে গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে লবণচাষিরা ভালো দাম পাচ্ছেন। বর্তমানে মাঠপর্যায়ে প্রতি মণ লবণের গড় মূল্য ৩৩৭ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ২৭১ টাকা।

লবণচাষিদের আর্থিক সহায়তার বিষয়ে শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জামানতবিহীন ৫ শতাংশ সরল সুদে 'লবণচাষিদের জন্য বিশেষ ঋণ কর্মসূচি' চালু করেছে।

তিনি জানান, এ কর্মসূচির আওতায় এ পর্যন্ত ৬৭৭ জন লবণচাষির মধ্যে ৩ কোটি ২৫ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালার আওতায় তফসিলি ব্যাংকের মাধ্যমে প্রকৃত লবণচাষিদের ৪ শতাংশ রেয়াতি সুদে ঋণ প্রদান করা হচ্ছে বলেও তিনি সংসদকে জানান।

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

গোপালগঞ্জে মণপ্রতি পাট ৪,৭০০ থেকে ৫,৩০০ টাকা, গত বছরের চেয়ে দেড় হাজার টাকা পর্যন্ত বেশি

গোপালগঞ্জে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাট আবাদ হয়েছে, উৎপাদন ৫২ হাজার ৬৫৬ টন; পাটকল ও মজুতদারদের প্রতিযোগিতায় মণপ্রতি দাম উঠেছে ৪,৭০০ থেকে ৫,৩০০ টাকা, খরচ বাদে কৃষকের লাভ ১,২০০ থেকে ১,৫০০ টাকা।

ঢাকা ট্রিবিউন১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

গ্যাস পেলে উৎপাদনে ফিরতে পারে আশুগঞ্জ সার কারখানা, সক্ষমতা বছরে ৫ লাখ ২৮ হাজার টন

গ্যাস সংকটে বন্ধ থাকা বিসিআইসির আশুগঞ্জ সার কারখানা দিনে প্রায় ৫৬ মিলিয়ন ঘনফুট গ্যাস নিরবচ্ছিন্নভাবে পেলে বছরে ৫ লাখ ২৮ হাজার টন ইউরিয়া উৎপাদন করতে পারে; এতে সার আমদানি ও বৈদেশিক মুদ্রার খরচ কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সমকাল১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

কৃষি শুধু খাদ্য উৎপাদন নয়, সুস্থ জীবনের ভিত্তি: সমীরণ বিশ্বাসের কলাম

জাগো নিউজে প্রকাশিত কলামে সমীরণ বিশ্বাস লিখেছেন, খাদ্যনিরাপত্তা মানে শুধু উৎপাদন নয়; নিরাপদ ও পুষ্টিকর খাবার, মাটির স্বাস্থ্য, প্রযুক্তির যাচাই করা ব্যবহার, অপচয় কমানো এবং কৃষকের ন্যায্যমূল্য মিলিয়েই টেকসই কৃষি।

জাগো নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)