Skip to content
দা এগ্রো নিউজদা এগ্রো নিউজকৃষি ও কৃষকের সংবাদ
সাবস্ক্রাইব

নতুন বছরের ফানুস পড়ল চিড়িয়াখানায়, পুড়ল ৩০টি প্রাণী

জার্মানিতে নতুন বছর বরণের জন্য ওড়ানো ফানুস হঠাৎ করেই পড়ে যায় একটি চিড়িয়াখানায়। এতে ওই চিড়িয়াখানার একটি বানরের খাঁচায় আগুন ধরে গেলে অন্তত ৩০টি প্রাণীর মৃত্যু হয়েছে। প্রাণী

অনলাইন ডেস্ক৪ জানুয়ারি ২০২০ · ১ মিনিটের পড়া

জার্মানিতে নতুন বছর বরণের জন্য ওড়ানো ফানুস হঠাৎ করেই পড়ে যায় একটি চিড়িয়াখানায়। এতে ওই চিড়িয়াখানার একটি বানরের খাঁচায় আগুন ধরে গেলে অন্তত ৩০টি প্রাণীর মৃত্যু হয়েছে। প্রাণীগুলোর মধ্যে রয়েছে গেরিলা, ওরাংওটাং ও শিম্পাঞ্জি।

নতুন বছরের মধ্যরাতে জার্মানির ক্রেফেল্ড চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বর্ষবরণের ফানুস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে সেখানে ৩০টি প্রাণীর মৃত্যু হয়েছে। আরো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে।

পুলিশ আরো জানায়, জার্মানিতে এ ধরনের ফানুস ওড়ানো নিষিদ্ধ হলেও কিছু মানুষ নতুন বছর উদযাপনের জন্য ওড়ান। এদিকে ঘটনাস্থলের পাশ থেকে তিনটি ফানুস পাওয়া গেছে বলেও জানানো হয়।

ক্রেফেল্ড চিড়িয়াখানা কর্তৃপক্ষ গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছে, আগুন লাগার পর তা পুরো খাঁচায় ছড়িয়ে পড়ে। এতে ওই খাঁচায় বেলি ও লিম্বো নামের দুটি শিম্পাঞ্জি রক্ষা পেয়েছে। এ ছাড়া বাকিগুলোর মৃত্যু হয়েছে। ওই খাঁচাটি ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ায় সেখানে আর কোনো প্রাণী রাখা যাবে না। এ জন্য নতুন আরেকটি খাঁচা তৈরির পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে চিরিয়াখানা কর্তৃপক্ষ।

জার্মানির ক্রেফেল্ড চিড়িয়াখানা ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। দুই হাজার বর্গমিটারের এই চিড়িয়াখানায় পাখি, বাদুড়, বানরসহ বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে।

সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

ট্যাগ#অনলাইন ডেস্ক#প্রাণী#চিড়িয়াখানা
অনলাইন ডেস্কদা এগ্রো নিউজ

সম্পর্কিত খবর

মন্তব্য

()
নতুন বছরের ফানুস পড়ল চিড়িয়াখানায়, পুড়ল ৩০টি প্রাণী | দা এগ্রো নিউজ