সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

ভোলায় ইলিশ ধরায় ৯ জেলের জরিমানা

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে তেতুলিয়া নদীতে ইলিশ আহরণ করায় ৯ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। এ সময় তাদের কাছ থেকে ৬৫ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়।

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে তেতুলিয়া নদীতে ইলিশ আহরণ করায় ৯ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। এ সময় তাদের কাছ থেকে ৬৫ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়।

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকার তেতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে সোমবার রাতে লালমোহনের নাজিরপুর এলাকার তেতুলিয়া নদীতে ইলিশ শিকারের সময় জাল ও ইলিশসহ ৯ জেলেকে আটক করা হয়। পরে রাতেই আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. তৌহিদুল ইসলাম প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

তিনি আরও জানান, জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানা এবং দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

জুয়েল সাহা বিকাশ/এফএ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কম্বোডিয়ার টনলে সাপে মাছের অভয়াশ্রম রক্ষায় স্থানীয় নেতৃত্বের প্রশিক্ষণ

কম্পং থম প্রদেশের বোয়েং রিম কমিউনিটি মাছের অভয়াশ্রমের ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে জেলা ও কমিউন কর্মকর্তা, গ্রামপ্রধান ও কমিউনিটি সংগঠনের ২৩ জনকে প্রশিক্ষণ দিয়েছে ওয়ার্ল্ডফিশ ও আইডব্লিউএমআই।

WorldFish১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

ভিয়েতনামের পাঙাশ খামারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ নিয়ে যুক্তরাজ্যের অর্থায়নে গবেষণা

স্টার্লিং বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ২৪ লাখ পাউন্ডের একটি প্রকল্প খতিয়ে দেখবে ভিয়েতনামের পাঙাশ চাষে কীভাবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ গড়ে ওঠে, আর ওষুধ কাজ না করলে চাষিরা কী বিকল্প নিতে পারেন।

AgNavigator১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)