সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

পেঁপে চাষে ভাগ্যবদল গাইবান্ধার আব্দুস সামাদের

উচ্চফলনশীল জাতের পেঁপে চাষ করে ভাগ্য বদলে গেছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কৃষক আব্দুস সামাদ মিয়ার। তিনি পেঁপে চাষ করে এলাকায় এরইমধ্যে হইচই ফেলেছেন। তাকে অনুসরণ করে এলাকার অনেক কৃষক এখন পেঁপে চাষে আগ্রহী হয়ে উঠেছেন। পেঁপে চাষি আব্দুস সামাদ উপজেলার পলাশবাড়ী পৌরসভার কালুগাড়ী গ্রামের মৃত আশেক আলী মামুন

উচ্চফলনশীল জাতের পেঁপে চাষ করে ভাগ্য বদলে গেছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কৃষক আব্দুস সামাদ মিয়ার। তিনি পেঁপে চাষ করে এলাকায় এরইমধ্যে হইচই ফেলেছেন। তাকে অনুসরণ করে এলাকার অনেক কৃষক এখন পেঁপে চাষে আগ্রহী হয়ে উঠেছেন। পেঁপে চাষি আব্দুস সামাদ উপজেলার পলাশবাড়ী পৌরসভার কালুগাড়ী গ্রামের মৃত আশেক আলী মামুনের ছেলে।

পেঁপে বাগানে গিয়ে দেখা যায়, সারি সারি প্রতিটি গাছে ঝুলে আছে অসংখ্য কাঁচা পেঁপে। থোঁকার মাঝে মাঝে দু'চারটি পাকা পেঁপেও ঝুলছে। তিন মাস ধরে গাছ থেকে পেঁপে তুলে বিক্রি করছেন তিনি।

জানা যায়, কৃষক আব্দুস সামাদ তার চার বিঘা জমিতে পেঁপে চাষ করেছেন। প্রায় ১৫ বছর আগে বাছাই করা সোনালি জাতের বীজ সংগ্রহ করে প্রথমে এক বিঘা জমিতে পেঁপে চাষ শুরু করেন তিনি। এরপর পর্যায়ক্রমে পেঁপে চাষ বাড়াতে থাকেন। এখন তিনি চার বিঘা জমিতে পেঁপে চাষ করছেন।

অন্য ফসলের তুলনায় পেঁপে চাষে লাভ বেশি। খরচও খুব কম। চার বিঘা জমিতে পেঁপে চাষ করতে তার ১ লাখ টাকা খরচ হয়েছে। বাগান থেকে কাঁচা অবস্থায় প্রতিমণ কাঁচা পেপে ৪শ টাকা আর পাকা পেঁপে ১ হাজার টাকা দরে বিক্রি করছেন।

বাগান ছাড়াও গাইবান্ধা শহর, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ীর বিভিন্ন বাজারে বিক্রি করেন। একটি পেঁপে গাছ থেকে দুই-আড়াই মণ ফল পাওয়া যায়। বাগানের একটি পেঁপে সাড়ে ৫ কেজি পর্যন্ত হয়। একটি পেঁপে গাছে ২ বছর ধরে ফল পাওয়া যায়।

কৃষক আব্দুস সামাদ জাগো নিউজকে বলেন, 'প্রায় ১৫ বছর ধরে পেঁপে চাষ করছি। ১ বিঘা দিয়ে শুরু করে এখন ৪ বিঘা জমিতে চাষ করছি। অন্য ফসলের চেয়ে খরচ কম, লাভ বেশি। তাই পেঁপে চাষ করি। স্থানীয় যারা পেঁপে চাষ করতে আগ্রহী; তাদেরও উদ্বুদ্ধ করছি।'

বাগানে পেঁপে কিনতে আসা আউয়াল হোসেন ও কাঁচামাল ব্যবসায়ী কাজিউল ইসলাম জাগো নিউজকে বলেন, 'আমরা নিয়মিত সামাদ ভাইয়ের বাগান থেকে পেঁপে কিনে বিক্রি করি। প্রতিদিন ১৫-২০ মণ কাঁচা-পাকা পেঁপে নিয়ে যাই। এখানকার পেঁপের মান ভালো। প্রতিমণ পেঁপে ১১-১২শ টাকায় কিনছি। এই পেঁপে ঢাকায়ও পাঠিয়ে দিই।'

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আনিছুর রহমান জাগো নিউজকে বলেন, 'পেঁপে শরীরকে সুস্থ রাখে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে। পাশাপাশি জ্বর নিরাময় ও পেটের নানাবিধ সমস্যাও দূর করে। এ ছাড়া গ্যাস্ট্রিক এবং বদহজমের জন্য খুবই উপকারি। কাঁচা পেঁপেতে প্রচুর এনজাইম আছে, যা হজমশক্তি বাড়াতে সাহায্য করে।'

পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. ফাতেমা কাওসার মিশু বলেন, 'কৃষকদের পেঁপে চাষে উৎসাহিত করতে কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন প্রণোদনাসহ সার, বীজ দিয়ে সহযোগিতা অব্যাহত আছে। কৃষকদের উদ্বুদ্ধ করাসহ বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।'

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

ঝিনাইদহে আগাম শীতের সবজিতে ভালো ফলন, উপকরণের দামে চিন্তা

ঝিনাইদহে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ৬ হাজার ৫০ হেক্টরে আগাম শীতের সবজি আবাদ হয়েছে; ফলন ও দাম ভালো, তবে সার, কীটনাশক আর জ্বালানির দামে খরচ বেড়েছে।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

ঝিনুক মাশরুমে ব্যবসা, পুষ্টি আর সাহস: ঘানার বার্নিস আগবোয়াদার গল্প

অ্যালবিনিজম নিয়ে বেড়ে ওঠা ঘানার বার্নিস ইয়াও আগবোয়াদা মাশরুম জেনারেল প্রতিষ্ঠা করে ঝিনুক মাশরুম চাষ ও প্রক্রিয়াজাত করছেন, এর পুষ্টিগুণ নিয়ে সচেতনতা বাড়াচ্ছেন এবং নারী ও প্রতিবন্ধী মানুষের জন্য কৃষির দরজা খুলছেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

দুই সেট ক্রোমোজোমের আলুতে প্রচলিত জাতের সমান ফলন, কানাডার গবেষণা

কানাডার কৃষি বিভাগের বিজ্ঞানীরা ৭২১টি ডিপ্লয়েড আলুর ক্লোন পরীক্ষা করে দেখেছেন, টেবিল ও চিপসের জাতের ২৯ শতাংশ পর্যন্ত প্রচলিত চার সেট ক্রোমোজোমের আলুর সমান বা বেশি ফলন দিয়েছে, সংরক্ষণেও ভালো।

Farms.com১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)