সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

জয়পুরহাটে বিষ ঢেলে দুই পুকুরের ১৮ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি ও আক্কেলপুরে পূর্ব শত্রুতার জেরে পৃথক দুটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে দুই মাছ চাষির সব মিলিয়ে প্রায় ১৮ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

জয়পুরহাটের পাঁচবিবি ও আক্কেলপুরে পূর্ব শত্রুতার জেরে পৃথক দুটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে দুই মাছ চাষির সব মিলিয়ে প্রায় ১৮ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের খাড়িয়াপাড়া গ্রামে বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মৎস্য চাষি মোস্তাফিজুর রহমানের ভোগদখলীয় পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে পুকুরের সমস্ত মাছ মারা যায়। এ ঘটনায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে পাঁচবিবি থানায় সন্দেহ দুজনের উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেছেন।

মোস্তাফিজুর রহমান বলেন, খাড়িয়াপাড়া গ্রামে আমার ৫ বিঘার একটি পুকুর রয়েছে। পুকুরে দুই মাস আগে এক লাখ ৮৬ হাজার টাকা খরচ করে মাছ ছেড়েছিলাম। শিং মাছ ছিল। আর চার মাস পর থেকে মাছ বিক্রি করা হতো। বৃহস্পতিবার রাতে কে বা কাহারা পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে সব মাছ মরে গেছে। আমি দুইজনকে সন্দেহ করেছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছি।

অন্যদিকে আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের পূণঘরদিঘী গ্রামে শুক্রবার (১৩ মার্চ) ভোরের দিকে শাহীনুর রহমান নামে এক মৎস্য চাষির পুকুরে বিষ প্রয়োগ করা হয়। প্রায় ১০ বিঘা আয়তনের ওই পুকুরে ২৩ দিন আগে ছাড়া পাবদা জাতের রেণু পোনা সব মরে ভেসে উঠেছে। এতে ওই মৎস্য চাষির প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে থানায় অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী শাহীনুর রহমান বলেন, জমিজমা নিয়ে গ্রামের কয়েকজনের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। পুকুরে বিষ প্রয়োগের আগে হুমকি পাওয়ায় গত ৫ মার্চ থানায় একটি জিডি করেছিলাম। পুকুরে বিষ দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ করিনি। তবে পুলিশ এসেছিল।

পাঁচবিবির ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। আগামীকাল (১৪ মার্চ) ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই মৎস্য চাষির সঙ্গে কয়েকজনের জমিসংক্রান্ত বিরোধ ও আদালতে মামলা রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মাহফুজ রহমান/আরএইচ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)