সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

নিজের আমগাছ বাঁচাতে জনগণের তালগাছ হত্যা!

রাজশাহীর বাগমারা উপজেলায় রাস্তার ধারে তালগাছ লাগিয়েছিলেন স্থানীয়রা। সেই গাছের ছায়ায় আওয়ামী লীগ নেতার আমগাছ বেড়ে উঠছিল না। তাই নিজের আমগাছ বাঁচাতে জনগণের তালগাছে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ উঠেছে ওই নেতার বিরুদ্ধে। অন্তত ৫০টি তালগাছে বিষ দিয়ে হত্যা করছেন বলে অভিযোগ স্থানীয়দের। তবে প্রভাবশালী হওয়ায় ক

রাজশাহীর বাগমারা উপজেলায় রাস্তার ধারে তালগাছ লাগিয়েছিলেন স্থানীয়রা। সেই গাছের ছায়ায় আওয়ামী লীগ নেতার আমগাছ বেড়ে উঠছিল না। তাই নিজের আমগাছ বাঁচাতে জনগণের তালগাছে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ উঠেছে ওই নেতার বিরুদ্ধে। অন্তত ৫০টি তালগাছে বিষ দিয়ে হত্যা করছেন বলে অভিযোগ স্থানীয়দের। তবে প্রভাবশালী হওয়ায় কেউ এর প্রতিবাদ করেননি।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নাম শাহরিয়ার আলম। তিনি বাগমারার শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি। এছাড়া করখণ্ড দাখিল মাদরাসার শিক্ষক তিনি। উপজেলার বাইগাছা এলাকায় নিজের আমগাছের দ্রুত বেড়ে ওঠা নিশ্চিত করতে রাস্তার পাশের তালগাছ হত্যা করছেন বলে জানিয়েছেন স্থানীরা।

স্থানীয়রা জানান, বাগমারার মাথাভাঙ্গা-হাটগাঙ্গোপাড়া সড়কের পাশে বাইগাছা এলাকায় শাহরিয়ার আলম ছয় মাস আগে প্রায় ২৭ বিঘা কৃষি জমিতে পুকুর খনন করেছেন। দুই মাস আগে পুকুরের পাশে বিভিন্ন জাতের আমগাছ লাগিয়েছেন তিনি। ওই রাস্তার পাশেই প্রায় এক যুগ আগে এলাকার কয়েকজন ব্যক্তি সারি সারি তালগাছ লাগিয়েছেন। এখন তালগাছগুলোর ছায়ার কারণে শাহরিয়ারের আমগাছ ঠিকমতো বেড়ে উঠছে না। তাই কিছু দিন ধরে শাহরিয়ার আলম তালগাছগুলোর বাকল কাটছেন। এরপর সেখানে কীটনাশক জাতীয় তরল কিছু প্রয়োগ করছেন। এর ফলে গাছগুলো পাতা শুকিয়ে মরতে শুরু করেছে।

আরও পড়ুন: রাস্তা থেকে ৫ হাজার ইট তুলে নিলেন আ.লীগ নেতা

নাম প্রকাশ না করে এক স্থানীয় বাসিন্দা জানান, এর আগে তিনি পুকুর খনন করার সময় অভিযোগ করেছিলেন কিছু গ্রামবাসী। তাদের তিনি নানান ভাবে অপদস্ত করেছেন। তাই ভয়ে কেউ প্রতিবাদ করছে না।

তিনি আরও বলেন, শুধু শাহরিয়ারের আমগাছের পাশের গাছগুলোতেই বিষ দেওয়া হচ্ছে। পাশের অন্য কোনো গাছে বিষ দেওয়া হচ্ছে না। এ থেকেই বোঝা যাচ্ছে, তিনি নিজের গাছ বড় করতেই আমাদের সবার লাগানো গাছে বিষ দিচ্ছেন।

এ বিষয়ে জানতে শাহরিয়ার আলমের সঙ্গে মুঠোফোনে যোগযোগ করা হলে তিনি বলেন, এটা কে করছে আমি জানি না। গ্রামবাসী মিথ্যা বলতে পারে। এই সংক্রান্ত আমি কিছুই জানি না।

অন্য কোথাও বিষ প্রয়োগ নেই, শুধু আপনার পুকুরপাড়ের গাছেই কেন বিষ দেওয়া, জানতে চাইলে তিনি বলেন, এই সংক্রান্ত কোনো কিছুই আমি জানি না। আমার পুকুরপাড়ের গাছে বিষ দেওয়া থাকলে আপনি গিয়ে দেখেন। আমি কিছু বলতে পারবো না।

এরপরই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাকিম বলেন, স্থানীয়রা ফোন করে তালগাছ হত্যার বিষয়টি জানিয়েছেন। তালগাছে বিষ দেওয়া খুব খারাপ কাজ হয়েছে। তবে কেউ কোনো অভিযোগ করেনি।

আরও পড়ুন: নির্বাচনে হেরে ভোটারকে দেওয়া টাকা ফেরত নিলেন প্রার্থী

এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান বলেন, সড়কটি এলজিইডির। তবে এখানে অনেক আগে তালগাছগুলো লাগানো হয়েছে। কে লাগিয়েছেন সেটি জানা নেই।

তিনি বলেন, গাছ যেই লাগান না কেন সেটা নষ্ট করা, হত্যা করা বা কেটে ফেলা যাবে না। কেউ এটি করতে পারে না। আমাকে তালগাছ হত্যার বিষয়টি একজন বলেছেন, কিছু ছবি দেখিয়েছেন। তবে কেউ অভিযোগ করেননি। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাখাওয়াত হোসেন/এমএইচআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)