সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

গরুর খাঁটি দুধ প্রতি কেজি ৬০ টাকা

সন্দ্বীপে প্রতিদিন সকালে বসে খাঁটি গরুর দুধের বাজার। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে দেখা যায় গোয়ালেদের। গরুর খামার এবং গৃহপালিত গরু-মহিষ থেকে দুধ সংগ্রহ

সন্দ্বীপে প্রতিদিন সকালে বসে খাঁটি গরুর দুধের বাজার। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে দেখা যায় গোয়ালেদের। গরুর খামার এবং গৃহপালিত গরু-মহিষ থেকে দুধ সংগ্রহ করে বাজারে বিক্রি করেন তারা। প্রতি কেজি গরুর দুধ বিক্রি হয় ৫০-৬০ টাকায়।

জানা যায়, খাঁটি দুধের এ বাজারগুলোতে ক্রেতাদের ভিড়ও লক্ষণীয়। সন্দ্বীপের শিবেরহাট, ধোপারহাট, আলীমিয়া বাজার, চৌধুরী বাজার, গুপ্তছড়া বাজার, সেনেরহাট, তালতলী বাজার, চৌমুহনী বাজার, আকবর হাটে সকালে এ দুধ পাওয়া যায়। পণ্ডিতের হাটে বিকেলেও পাওয়া যায়। সন্দ্বীপের অধিকাংশ বাড়িতেই দু-তিনটি করে গরু পালন করা হয়। ফলে দুধের বিশাল ঘাটতি পূরণে সহায়তা হচ্ছে। সন্দ্বীপের বিয়ে-শাদিতে দইয়ের রেওয়াজ বহুদিনের পুরোনো। প্রতিদিন পাইকারিভাবে দুধ কিনে দইয়ের ঘাটতি পূরণ করেন ব্যবসায়ীরা।

গরুর খাঁটি দুধ হাত ও দল বদল হয়ে শহরে গিয়ে খাঁটি থাকে না। সন্দ্বীপের বাজারগুলো হচ্ছে খাঁটি দুধের বাজার। দুধের হাটে গিয়ে দেখা যায়, বোতল কিংবা জগে ভর্তি দুধ সাজিয়ে বসে আছেন অনেকে। ক্রেতারা এসে পরিমাণমতো দুধ কিনে নিয়ে যাচ্ছেন।

ধোপারহাট বাজারে ফোরকান উদ্দিন নামে একজন দুধ কিনতে এসেছিলেন। তিনি জানান, তার নাতির জন্য প্রতিদিন দুধ লাগে। এখানে দাম একটু বেশি হলেও দুধ ভেজালমুক্ত। তাই তিনি এখান থেকেই কিনে নেন।

দুধ বিক্রতা মো. বেলাল বলেন, ‘আগে ব্যবসায়ীদের কাছে পাইকারি ৪০ টাকা কেজি দরে বিক্রি করতাম। এখন খুচরাসহ বিভিন্ন হোটেলে পাইকারি দরে দুধ বিক্রি করি। হোটেল মালিকরা দুধ দিয়ে দই, রসগোল্লা, সন্দেশসহ বিভিন্ন মিষ্টি তৈরি করেন। আমার চারটি গাভি রয়েছে। প্রতিদিন ১০-১২ কেজি দুধ দেয়। তবে ভুষির দাম বেশি হওয়ায় খরচ একটু বেশি।’

সন্দ্বীপের এই দুধ আসলে খাঁটি কি-না, তা জানার কোনো উপায় নেই। ফলে স্যানেটারি কার্যক্রম না থাকার অভিযোগ অনেকের। যে কারণে দুধ কখনো পরীক্ষা-নিরীক্ষা করা হয় না। এ ব্যাপারে পল্লীচিকিৎসক ডা. নুরুল আনোয়ার হিরন বলেন, ‘বর্তমানে চারদিকে ভেজালের ছড়াছড়ি। মাঝে মাঝে দুধ পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন।’

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

লাইভস্টক

৫০টি মুরগি থেকে ১,০০০ লেয়ারের খামার, রুয়ান্ডার এক শিক্ষকের উদ্যোক্তা হওয়ার গল্প

ইয়েফা কর্মসূচির উদ্যোক্তা প্রশিক্ষণের পর মাসে দেড় লাখ রুয়ান্ডান ফ্রাঁ বেতনের শিক্ষকতা ছেড়ে ২৬ বছরের ফাদেলা মোদেস্ত এখন গাতসিবো জেলায় দিনে প্রায় ৮০০ ডিম উৎপাদন করেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

ঝিনুক মাশরুমে ব্যবসা, পুষ্টি আর সাহস: ঘানার বার্নিস আগবোয়াদার গল্প

অ্যালবিনিজম নিয়ে বেড়ে ওঠা ঘানার বার্নিস ইয়াও আগবোয়াদা মাশরুম জেনারেল প্রতিষ্ঠা করে ঝিনুক মাশরুম চাষ ও প্রক্রিয়াজাত করছেন, এর পুষ্টিগুণ নিয়ে সচেতনতা বাড়াচ্ছেন এবং নারী ও প্রতিবন্ধী মানুষের জন্য কৃষির দরজা খুলছেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোবিজ

খরিফে ধাক্কার পর রবি মৌসুমেও এল নিনোর শঙ্কা, ভারতের কৃষি জিডিপি সংকোচনের মুখে

বর্ষায় ১৩ শতাংশ কম বৃষ্টিতে খরিফ উৎপাদন কমেছে, মহারাষ্ট্র ও কর্ণাটকের ৪৯১টি তালুকে খরা ঘোষণা হয়েছে, ট্রাক্টর বিক্রি কমছে আর ছোলার দাম কেজিতে ১০০ রুপির দিকে। কৃষকেরা এখনও ত্রাণের অপেক্ষায়, লিখেছে রুরাল ভয়েস।

Rural Voice১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)