সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

রাঙ্গামাটিতে দুর্লভ প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

রাঙ্গামাটি বেতার কেন্দ্র এলাকা থেকে দুর্লভ প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।

রাঙ্গামাটি বেতার কেন্দ্র এলাকা থেকে দুর্লভ প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে রাঙ্গামাটি বেতার ভবন সংলগ্ন ঝোঁপ থেকে বানরটি আহত অবস্থায় উদ্ধার করেন কেন্দ্রের কর্মচারী রিপন চাকমা ও রবি চাকমা।

তারা জানান, লকডাউনের কারণে গাড়ি না চলায় তারা হেঁটে অফিসে যাচ্ছিলেন। এসময় ঝোঁপের ভেতর দিয়ে আসার সময় বিড়ালসদৃশ একটি প্রাণীকে পড়ে থাকতে দেখেন। পরে কাছে দিয়ে দেখেন এটি লজ্জাবতী বানরের বাচ্চা সামনে একটি পা বিচ্ছিন্ন হয়ে আহত অবস্থায় পড়ে রয়েছে। সেটি বেতার কেন্দ্রে নিয়ে এসে প্রাথমিক সেবা দিয়ে বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের লোকজনের কাছে বানরটি হস্তান্তর করা হয়।

রাঙ্গামাটি বন বিভাগের সদর রেঞ্জ অফিসার এস এম মাহবুবুল আলম বলেন, এক সময় পার্বত্য চট্টগ্রামে এই প্রজাতির বানর পাওয়া গেলেও এখন প্রায় বিলুপ্ত। এটি বাচ্চা বানর, এই এলাকায় হয়তো মা বানরটিও থাকতে পারে। তবে বাচ্চা বানরটি কুকুর বা অন্য কোনো প্রাণীর আক্রমণে পা বিচ্ছিন্ন হয়েছে।

তিনি আরও বলেন, বানরটি প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে চিকিৎসা করে সুস্থ কারার পর সিদ্ধান্ত নেয়া হবে এটি কোথায় অবমুক্ত করা হবে।

হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বেতার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ সেলিম, আঞ্চলিক প্রকৌশলী আবু সায়েদ, সহকারী বার্তা নিয়ন্ত্রক এ এম নূরুল আমিন।

শংকর হোড়/এএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)