সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

মাছের বিস্কুট ও চানাচুর উদ্ভাবন করলেন শেকৃবির গবেষকরা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) গবেষকরা পাঙাশ ও সিলভার কার্প মাছ প্রক্রিয়াজাত করে বিস্কুট ও চানাচুর উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ, আকুয়াকাল

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) গবেষকরা পাঙাশ ও সিলভার কার্প মাছ প্রক্রিয়াজাত করে বিস্কুট ও চানাচুর উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ, আকুয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের একদল গবেষক অনুষদীয় অর্থায়নে কয়েক মাস ধরে এ বিষয়ে গবেষণা চালান। তাদের দাবি, বাংলাদেশে তারাই প্রথম এ উদ্ভাবনে সফলতা অর্জন করলেন।

গবেষণা কার্যক্রম পরিচালনা করেন ফিশিং অ্যান্ড পোস্ট হার্ভেস্ট টেকনোলজি বিভাগের প্রভাষক মো. মাসুদ রানা। তত্ত্বাবধান করেন অনুষদের ডিন প্রফেসর ড. কাজী আহসান হাবীব। সার্বিক সহযোগিতায় ছিলেন আকুয়াকালচার বিভাগের চেয়ারম্যান ড. এ এম সাহাবউদ্দিন এবং ফিশিং অ্যান্ড পোস্ট হার্ভেস্ট টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. মহিব্বুল্লাহ।

গবেষক দল জানায়, বর্তমানে বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। প্রতি বছর লক্ষ্যমাত্রার অতিরিক্ত মাছ উৎপাদিত হচ্ছে। পাঙাশ ও সিলভার কার্প মাছের উৎপাদনের হার বেশি। ভোক্তাদের চাহিদা ও বাজারদর দিন দিন কমতে থাকায় চাষিরা পাঙাশ ও সিলভার কার্প মাছ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। মাছ দুটির প্রতি ভোক্তাদের চাহিদা বৃদ্ধিসহ মূল্য সংযোজন (ভ্যালু অ্যাডেড) পণ্য উৎপাদন করতে না পারলে অদূর ভবিষ্যতে মাছ দুটি চাষি পর্যায়ে পাওয়া যাবে না। এ পরিপ্রেক্ষিতে পাঙাশ ও সিলভার কার্প মাছের প্রতি ভোক্তাদের চাহিদা ও চাষিদের আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে কম মূল্যের মাছগুলো প্রক্রিয়াজাত করে সুস্বাদু ও পুষ্টিগুণসমৃদ্ধ বিস্কুট এবং চানাচুর উদ্ভাবন করা হয়েছে। এই খাদ্য মানুষের দেহের প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদান, ভিটামিন ও মিনারেল সরবরাহ করবে।

তারা বলেন, উদ্ভাবিত খাদ্য দুটি যেকোনো সময় খাবার উপযোগী মোড়কজাত পণ্য হিসেবে বাণিজ্যিকভাবে উৎপাদন সম্ভব। এতে চাষি পর্যায়ে পাঙাশ ও সিলভার কার্প উৎপাদনে আগ্রহ বাড়বে। পুষ্টিগুণে ভরপুর এবং প্রাণীজ আমিষসমৃদ্ধ এই পণ্যগুলো ছোট ছেলেমেয়েদের পুষ্টি চাহিদা পূরণ এবং গর্ভবতী নারীদের পুষ্টির সংকুলানে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

প্রাথমিকভাবে গবেষণায় দেখা গেছে, মাছের বিস্কুট ও চানাচুরে ৪০-৫০ শতাংশ আমিষ, ২০-৩০ শতাংশ চর্বি, ২০-২৫ শতাংশ শর্করা, ১০-১৫ শতাংশ মিনারেল এবং ১০-১২ শতাংশ ফাইবার বিদ্যমান।

গবেষকদের উদ্ভাবিত বিস্কুট ও চানাচুর শেকৃবির উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ এবং ফিশারিজ, আকুয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. কাজী আহসান হাবীবের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

লাইভস্টক

৫০টি মুরগি থেকে ১,০০০ লেয়ারের খামার, রুয়ান্ডার এক শিক্ষকের উদ্যোক্তা হওয়ার গল্প

ইয়েফা কর্মসূচির উদ্যোক্তা প্রশিক্ষণের পর মাসে দেড় লাখ রুয়ান্ডান ফ্রাঁ বেতনের শিক্ষকতা ছেড়ে ২৬ বছরের ফাদেলা মোদেস্ত এখন গাতসিবো জেলায় দিনে প্রায় ৮০০ ডিম উৎপাদন করেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

ঝিনুক মাশরুমে ব্যবসা, পুষ্টি আর সাহস: ঘানার বার্নিস আগবোয়াদার গল্প

অ্যালবিনিজম নিয়ে বেড়ে ওঠা ঘানার বার্নিস ইয়াও আগবোয়াদা মাশরুম জেনারেল প্রতিষ্ঠা করে ঝিনুক মাশরুম চাষ ও প্রক্রিয়াজাত করছেন, এর পুষ্টিগুণ নিয়ে সচেতনতা বাড়াচ্ছেন এবং নারী ও প্রতিবন্ধী মানুষের জন্য কৃষির দরজা খুলছেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোবিজ

খরিফে ধাক্কার পর রবি মৌসুমেও এল নিনোর শঙ্কা, ভারতের কৃষি জিডিপি সংকোচনের মুখে

বর্ষায় ১৩ শতাংশ কম বৃষ্টিতে খরিফ উৎপাদন কমেছে, মহারাষ্ট্র ও কর্ণাটকের ৪৯১টি তালুকে খরা ঘোষণা হয়েছে, ট্রাক্টর বিক্রি কমছে আর ছোলার দাম কেজিতে ১০০ রুপির দিকে। কৃষকেরা এখনও ত্রাণের অপেক্ষায়, লিখেছে রুরাল ভয়েস।

Rural Voice১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)