সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

মা ইলিশ রক্ষায় শুরু হচ্ছে ২২ দিনের বিশেষ অভিযান, মাঠে নৌ পুলিশ

আসন্ন মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান।

আসন্ন মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান।

এ উপলক্ষে সোমবার (২৯ সেপ্টেম্বর) নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান।

আসন্ন অভিযান আগামী ৪ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ২৫ অক্টোবর পর্যন্ত, মোট ২২ দিন। এই সময়ের মধ্যে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুত, ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ এবং বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

সভায় অভিযানের সময় সম্ভাব্য ঝুঁকি, দুষ্কৃতকারীদের বাধা ও হামলার আশঙ্কা, নিষিদ্ধ জলসীমা নির্ধারণ, মৎস্য অধিদপ্তর ও জেলে সম্প্রদায়ের সঙ্গে সমন্বয়সহ ফোর্সের নিরাপত্তা বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

আরও পড়ুন৪ অক্টোবর থেকে ২২ দিনের ইলিশ রক্ষা অভিযান শুরু৪ বছরের ব্যবধানে ইলিশ উৎপাদন কমেছে ৯ শতাংশ

অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান বলেন, মা ইলিশ রক্ষায় সরকার যে কঠোর অবস্থান গ্রহণ করেছে, তা বাস্তবায়নে নৌ পুলিশ সর্বাত্মকভাবে নিয়োজিত থাকবে। যেসব এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকবে, সেখানে অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক অফিসার ও ফোর্স মোতায়েন করা হবে। পাশাপাশি মৎস্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রেখে অভিযান পরিচালনা করতে হবে।

তিনি আরও বলেন, অবৈধ জাল উদ্ধার প্রক্রিয়াকে বিগত বছরের তুলনায় আরও জোরদার করতে হবে এবং এ বিষয়ে কোনো ধরনের শিথিলতা বরদাস্ত করা হবে না।

নৌ পুলিশ আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে এবং দেশের ইলিশ সম্পদ আরও সমৃদ্ধ হবে।

সভায় নৌ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ পরিদর্শকসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা সরাসরি এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

‎টিটি/ইএ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)